1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
লক্ষ্মীপুর জলাবদ্ধতা নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান - শিক্ষা তথ্য
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় ইফতার মাহফিলের বক্তারা রমজান মাস থেকে আমাদের শিক্ষা নেওয়ার আহবান গলাচিপা-হরিদেবপুর খেয়াঘাটে ভাড়া ৫ টাকার বেশি নয়: প্রতিমন্ত্রী নুর এনসিসি প্রকৌশলী রেজাউল ইসলাম রাজুর দুর্নীতির ‘আলাদিনের চেরাগ’: জিম্মি ঠিকাদার, ওএসডি ও লুটপাটের চাঞ্চল্যকর তথ্য বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতির বাড়িতে গভীর রাতে দুর্বৃত্তদের হামলা রূপগঞ্জে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ মাদকসহ শীর্ষ দুই মাদক কারবারি আটক, আহত ৮ যুবদল নেতা দুর্গম পাহাড়ি এলাকায় সিন্দুকছড়ি জোনের মেডিকেল ক্যাম্প: ২৬৮ রোগী পেলেন চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ যশোর অভয়নগর এলাকা থেকে ১২ টি ককটেলসহ ১জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ নওগাঁয় শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ সদস্য ও কর্মীদের মাঝে মাহে রমজান উপলক্ষে শিক্ষা সামগ্রী উপহার দিলো মানব কল্যাণ পরিষদ চট্টগ্রামে পটিয়ায় কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

লক্ষ্মীপুর জলাবদ্ধতা নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ মে, ২০২৫
  • ২৫৭ Time View
নজির আহম্মদ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ বর্ষা মৌসুমের আগেই জলাবদ্ধতা নিরসন ও খালের স্বাভাবিক পানি প্রবাহে প্রতিবন্ধকতা অপসারণে অভিযান শুরু করেছে প্রশাসন। বুধবার (২১ মে) সকাল ১০টায় সদর উপজেলার বাঙ্গা খাঁ ইউনিয়নের অবিরখিল এলাকার খালের ওপর গড়ে ওঠা দোকানঘর ও বসত বাড়ি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অভি দাশের নের্তৃত্বে পুলিশ ও সেনাবাহিনী এই যৌথ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
জানা যায়, সদর উপজেলার বাঙ্গা খাঁ ইউনিয়নের জকসিন থেকে পোদ্দার বাজার সড়ক সংলগ্ন ছাগল ছিড়া ও অবিরখিল খালের ওপর অবৈধভাবে স্থাপনা নির্মাণ করার কারণে পানি প্রবাহ বাধাগ্রস্থ হচ্ছে। এ অবস্থায় খালের জায়গা দখলমুক্ত করতে ও জলাবদ্ধতা দূর করতে খালের ওপর নির্মাণ করা সেমি পাকা ১০টি দোকান ও ২টি বসত বাড়ি উচ্ছেদ করা হয়।
এসময় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভি দাশ ছাড়াও অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সার্ভেয়ার কমেস্বর চাকমা, শাখায়েত হোসেন, পুলিশ সদস্য মো. মুজাহিদ হোসেন, মো. সারোয়ার হোসেনসহ আরও অনেকে।
সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অভি দাশ জানান, বিভিন্ন স্থানে খালের ওপর দীর্ঘদিন ধরে অবৈধ দখল ও অব্যাবস্থাপনায় বদ্ধ হয়ে রয়েছে। এতে স্বাভাবিক পানি চলাচল বাধাগ্রস্ত সহ বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হয়। ফলে চরম ভোগান্তিতে পড়তে হয় স্থানীয় বাসিন্দাদের। তাই খাল দখল মুক্ত অভিযান শুরু হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি