1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
লক্ষ্মীপুর সওজ নির্বাহী প্রকৌশলীর ‘গায়েবানা জানাজা অনুষ্ঠিত - শিক্ষা তথ্য
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম :
ভোট কেন্দ্র ঝুঁকিমুক্ত রাখতে ব্যালট পেপার ভোটের দিনই পাঠানো উচিত কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বন্দরে মানববন্ধন উন্নয়ন-অধিকার প্রতিষ্ঠায় ১২ তারিখ ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান তারেক রহমানের সফরে আমাদের অত্যন্ত ইতিবাচক ভূমিকা রেখেছে-মির্জা ফখরুল দিনের ভোট দিনে ঝুঁকি নয়, খুঁজুন আস্থার পথ ‘সরকার পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজি দুর্নীতি দখলদারিত্ব কমেনি’-অধ্যাপক শাহ আলম পটিয়ায় জায়গা নিয়ে বিরোধ: সংঘর্ষের আশংকা: থানায় জিডি রূপগঞ্জে বিএনপির ৩০ নেতাকর্মীর জামায়াতে যোগদান রূপগঞ্জে বিএনপির সমাবেশ ও গণমিছিলে মানুষের ঢল

লক্ষ্মীপুর সওজ নির্বাহী প্রকৌশলীর ‘গায়েবানা জানাজা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১৮৪ Time View
নজির আহম্মদ,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে থাকা লক্ষ্মীপুরের বিভিন্ন সড়ক সংস্কারের কোনো উদ্যোগ না নেওয়ায় সড়ক ও জনপদ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলামের ‘গায়েবানা জানাজা’ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় জনতা।
সোমবার (১৪ জুলাই) সকাল ১১টার দিকে জেলা শহরের দক্ষিণ তেমুহনীস্থ সওজ অফিসের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তৃতা করেন জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরমান হোসাইন, যুগ্ম আহ্বায়ক আরিয়ান রায়হান, সদস্য সচিব মো. শাহেদুর রহমান রাফি, মুখপাত্র বাইজিদ হোসাইন, জেলা সিসিএসের প্রধান সমন্বয়ক আবুল হাসান সোহেল, ছাত্রনেতা মো. সারোয়ার ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইব্রাহিম খলিল।
বক্তারা বলেন, “লক্ষ্মীপুরের গুরুত্বপূর্ণ সড়কগুলো বছরের পর বছর ধরে সংস্কারহীন অবস্থায় পড়ে রয়েছে। জায়গায় জায়গায় খানাখন্দে ভরা রাস্তায় যানবাহন ও পথচারীরা চরম দুর্ভোগে পড়ছেন। দুর্ঘটনা বেড়েই চলেছে।”
অভিযোগ করেন, সড়ক সংস্কারে বরাদ্দ থাকলেও ঠিকাদারদের গাফিলতি ও অসাধু চক্রের দুর্নীতির কারণে কাজের মান অত্যন্ত নিম্মমানের। সংস্কারের কয়েক মাসের মধ্যেই সড়ক আবার ভেঙে যায়। স্থানীয়ভাবে বারবার অভিযোগ জানানো হলেও নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা কার্যকর কোনো পদক্ষেপ নেননি।
এ কারণে প্রতীকী প্রতিবাদ হিসেবে এই ‘গায়েবানা জানাজা’ কর্মসূচি পালন করা হয়। বক্তারা জানান, অবিলম্বে জেলার সড়কসমূহের টেকসই সংস্কার না করা হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
এ বিষয়ে জানতে চাইলে সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলামকে অফিসে পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি