1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
শার্শায় ট্রাক-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ, নিহত ১,আহত ৭ - শিক্ষা তথ্য
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক লেখক দিবস পালন উপলক্ষে বাংলাদেশ রাইটার্স ক্লাব না’গঞ্জ শাখার জরুরী সাধারণ সভা অনুষ্ঠিত মুন্সিগঞ্জে আসনে মনোনয়ন পরিবর্তনের দাবিতে নারীদের বিক্ষোভ প্রতিবাদ সভা অনুষ্ঠিত জন্মদিনে কেক না কেটে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া করালেন যুবদল নেতা সায়েম আকন ভোলায় নদী তীরবর্তী অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ রূপগঞ্জের জঙ্গল বাড়ি রিসোর্টে হামলা, ভাঙচুরের ঘটনায় চাঁদাবাজদের নামে মামলা রুজু অন্তহীন আলাপন মোশারফ কবীর গুইমারার হাজীপাড়ায় খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন রূপগঞ্জ সেনাবাহিনীর অভিযানে দেশিয় অস্ত্র ও মাদক উদ্ধার ডিবি পরিচয়ে ছিনতাইকালে কথিত সাংবাদিক শামীমাসহ ৩ জন আটক, পুলিশ-সাংবাদিকদের হুমকি চুনারুঘাটে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত, ঘাতক স্বামী আটক

শার্শায় ট্রাক-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ, নিহত ১,আহত ৭

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ১১১ Time View

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে তানজিম (১৩) নামের এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও সাতজন।

মঙ্গলবার (২৪ জুন) দুপুর দুইটার দিকে উপজেলার শার্শা- কাশিপুর সড়কের বটতলার রঘুনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তানজিম শার্শার বন মান্দারতলা গ্রামের রবিউল ইসলামের ছেলে।
আহতদের মধ্যে রয়েছেন পারভীনা (৪৮), সাথী (৩২), খায়রুননেসা (৫৫), ডলি (৩৮) ও সুফিয়া খাতুনসহ আরও দুজন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পাকশিয়া বাজার থেকে যাত্রী নিয়ে কাশিপুর যাচ্ছিল একটি ইজিবাইক। বিপরীত দিক থেকে আসা ট্রাকটির (ঢাকা মেট্রো-ট ১৪-৯৫৫৬) সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। আহতদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তানজিমকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে একজন অজ্ঞাত ইজিবাইক চালককে গুরুতর অবস্থায় যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম রবিউল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে গোড়পাড়া পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক ও ইজিবাইক জব্দ করেছে। তবে ট্রাকচালক ও হেলপার পালিয়ে গেছেন। তাদের শনাক্তে অভিযান চলছে বলে তিনি জানান

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি