1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
শাহাবুদ্দিন সভাপতি, মিজানুর সম্পাদক, প্রাথমিক শিক্ষক সমিতি কলাপাড়া উপজেলা কমিটি গঠন - শিক্ষা তথ্য
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নির্যাতিত সাংবাদিক ফরিদুল ৬ মামলা ৭ বছরেরও প্রত্যাহার হয়নি, ওসি প্রদীপ রাজার হালে রূপগঞ্জে সড়কের পাশে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার চাঁদাবাজের বিরুদ্ধে জিরো টলারেন্স, তবুও থামানো যাচ্ছে না মদনপুরের চাঁদাবাজ গ্যংদের বিকাশের এজেন্ট কর্মী কাছ থেকে তিন লক্ষ টাকা ছিনতাই পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা সরকারি নির্দেশ অমান্য করে চলছে মদনপুরের ‘ড. আফজাল হোসেন স্কুল এন্ড কলেজ’ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জিনামেজু অনাথ আশ্রমে র‍্যালি ও দেয়ালিকা প্রকাশ পটিয়ায় বেষ্ট বাংলা ট্রাভল এন্ড ট্যুরস যাএা শুরু: বিদেশ ভ্রমণে হয়রানি মুক্ত নির্ভরযোগ্য প্রতিষ্টান তারেক রহমানের দুর্নীতির বিরুদ্ধে বড় বার্তা মতামত: ডঃ জিয়াউদ্দিন হায়দার যথাযোগ্য মর্যাদায় কলাপাড়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

শাহাবুদ্দিন সভাপতি, মিজানুর সম্পাদক, প্রাথমিক শিক্ষক সমিতি কলাপাড়া উপজেলা কমিটি গঠন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ২২৭ Time View

মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কলাপাড়া উপজেলা কমিটি গঠন করা হয়েছে। আগামী ৪ বছরের জন্য নির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে চর নিশানবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.শাহাবুদ্দিন তালুকদার এবং সাধারণ সম্পাদক হিসেবে মধ্য টিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.মিজানুর রহমানকে দ্বায়িত্ব প্রদান করা হয়েছে। ১৩ মার্চ ২০২৫ ইং তারিখ বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি মো.আবুল কাশেম এবং সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন অনুমদিত কমিটির সত্যতা নিশ্চিত করেছেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার আহবায়ক মো.নজরুল ইসলাম। এর আগে গত বৃহস্পতিবার উপজেলার ১৭২টি প্রাথমিক বিদ্যালয়ের ৮৫০ জন শিক্ষক এ কমিটি গঠনে সম্মতি প্রদান করেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সাংগঠনিক সম্পাদক পাঁচজুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো.আজাদুর রহমান, নির্বাহী সভাপতি মো.ইউনুচ আলী, নির্বাহী সম্পাদক মো.তরিকুল ইসলামসহ ৬৫ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেয়া হয়েছে। কমিটি গঠন হওয়ায় অভিনন্দন জানিয়েছেন, কলাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তাবৃন্দ এবং উপজেলার বিভিন্ন শিক্ষা ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।  সমিতির নির্বাচিত সভাপতি মো.শাহাবুদ্দিন তালুকদার বলেন, পবিত্র মাহে রমজান মাসে এই কমিটি উপহার দেয়ায়, কলাপাড়া উপজেলার সকল প্রাথমিক শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি। তাদের এই আস্থার প্রতিদান হিসেবে শিক্ষকদের পাশে সবসময় থাকতে চেষ্টা করব। তিনি আরও বলেন, কলাপাড়া উপজেলায় একটি দূর্ণীতি মুক্ত শিক্ষা ব্যাবস্থা গঠনের লক্ষে এই কমিটি কাজ করে যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি