1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
শিবপুরে প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ ও প্রজেক্টর বিতরণ - শিক্ষা তথ্য
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক লেখক দিবস পালন উপলক্ষে বাংলাদেশ রাইটার্স ক্লাব না’গঞ্জ শাখার জরুরী সাধারণ সভা অনুষ্ঠিত মুন্সিগঞ্জে আসনে মনোনয়ন পরিবর্তনের দাবিতে নারীদের বিক্ষোভ প্রতিবাদ সভা অনুষ্ঠিত জন্মদিনে কেক না কেটে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া করালেন যুবদল নেতা সায়েম আকন ভোলায় নদী তীরবর্তী অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ রূপগঞ্জের জঙ্গল বাড়ি রিসোর্টে হামলা, ভাঙচুরের ঘটনায় চাঁদাবাজদের নামে মামলা রুজু অন্তহীন আলাপন মোশারফ কবীর গুইমারার হাজীপাড়ায় খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন রূপগঞ্জ সেনাবাহিনীর অভিযানে দেশিয় অস্ত্র ও মাদক উদ্ধার ডিবি পরিচয়ে ছিনতাইকালে কথিত সাংবাদিক শামীমাসহ ৩ জন আটক, পুলিশ-সাংবাদিকদের হুমকি চুনারুঘাটে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত, ঘাতক স্বামী আটক

শিবপুরে প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ ও প্রজেক্টর বিতরণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ৪১৯ Time View

শেখ মানিক: নরসিংদীর শিবপুর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ করা হয়েছে। ২৭ মে মঙ্গলবার সকালে শিবপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলার ১০৭টি বিদ্যালয়ে ল্যাপটপ ও ৩৪ টি বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শামীম আহম্মেদ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাষ্টার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী, উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিস রিকাবদার কালা মিয়া,উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাও. মোঃ মোস্তাফিজুর রহমান কাওসার, শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর উদ্দিন মোঃ আলমগীর, প্রধান শিক্ষক মোঃ আবু হানিফ, প্রধান শিক্ষক ও স্কাউট কমিশনার আবুল হোসেন কাজল, প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান মনির, মাজহারুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন শিবপুর উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রকিব হাসান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি