1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
শীতলক্ষ্যা নদীতে ট্রলার থেকে পড়ে যাওয়া যুবকের মরদেহ উদ্ধার - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় অটো টেম্পো সমবায় সমিতির বিশেষ সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  গণশত্রুরা গণভোটকে ক্যাশ করতে চাচ্ছে : মোমিন মেহেদী ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ র‌্যাব-৬ রমজানে বাজার মুল্য উর্ধ্বগতিরোধে ২ প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা লামা উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মতলবে সনাতন ধর্মাবলম্বীর বাড়িতে হামলার ঘটনায় ‘মিথ্যা অভিযোগ’ দাবি করে মানববন্ধন মতলবের ফরাজীকান্দি দরবারে সোহেল পাটোয়ারীর উদ্যোগে ইফতার মাহফিল মতলবে ক্লুলেস শাকিলা মৃত্যু রহস্য উদঘাটন ও প্রধান আসামি গ্রেপ্তার নওগাঁ মান্দায় অনলাইন জুয়ার বৃহৎ এজেন্ট গ্রেফতার রূপগঞ্জ সাংবাদিক ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত

শীতলক্ষ্যা নদীতে ট্রলার থেকে পড়ে যাওয়া যুবকের মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১০৮ Time View

মোঃ পন্ডিত হোসেন বিশেষ প্রতিনিধি: নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে ট্রলার থেকে নামতে গিয়ে নিখোঁজ হওয়া জয়কৃষ্ণ (১৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শনিবার (৮ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন নৌঘাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জয়কৃষ্ণ নরসিংদী জেলার বিশ্বজিৎ সাহার ছেলে। তিনি নারায়ণগঞ্জের নিতাইগঞ্জের ডাইলপট্টিতে একটি দোকানে চাকরি করতেন এবং বন্দরের আমীন হাউজিং এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য ছিলেন তিনি। নারায়ণগঞ্জ নৌ পুলিশের উপপরিদর্শক রকিবুল হাসান জানান, শুক্রবার রাতে জয়কৃষ্ণ টার্মিনাল ঘাটে ট্রলার থেকে নামার সময় অসতর্কতাবশত পা ফসকে নদীতে পড়ে যান।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে খোঁজাখুঁজি শুরু করলেও তাকে উদ্ধার করতে পারেননি। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। রাতভর চেষ্টার পরও তাকে খুঁজে পাওয়া যায়নি। শনিবার সকালে আবারও অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। বেলা সোয়া ১০টার দিকে দুর্ঘটনাস্থলের কাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. শাহজাহান বলেন, “শুক্রবার রাতে নদীতে পড়ে এক যুবক নিখোঁজ হওয়ার খবর পেয়ে আমরা অভিযান শুরু করি। রাতে তাকে না পেয়ে শনিবার সকালে আবার অভিযান চালানো হয়। পরে বেলা সোয়া ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি