1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
শ্রীপুরে বিএনপি নেতার বহিষ্কারের দাবিতে সংবাদ সম্মেলন - শিক্ষা তথ্য
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে বিগত ১৭ বছরে সরকারী খালগুলো দখল থেকে পুনরুদ্ধার ও মাদক বন্ধ করা হবে -এমপি দিপু ভুঁইয়া ঠাকুরগাঁওয়ে কোটি টাকার কষ্টিপাথরের মূর্তিসহ পাচারকারী গ্রেফতার না’গঞ্জে ফতুল্লা থানা ছাত্র মজলিস’র ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত এমপি এজাজ খানকে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা নির্যাতিত সাংবাদিক ফরিদুল ৬ মামলা ৭ বছরেরও প্রত্যাহার হয়নি, ওসি প্রদীপ রাজার হালে রূপগঞ্জে সড়কের পাশে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার চাঁদাবাজের বিরুদ্ধে জিরো টলারেন্স, তবুও থামানো যাচ্ছে না মদনপুরের চাঁদাবাজ গ্যংদের বিকাশের এজেন্ট কর্মী কাছ থেকে তিন লক্ষ টাকা ছিনতাই পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা সরকারি নির্দেশ অমান্য করে চলছে মদনপুরের ‘ড. আফজাল হোসেন স্কুল এন্ড কলেজ’

শ্রীপুরে বিএনপি নেতার বহিষ্কারের দাবিতে সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৩১ Time View

মোঃ সাকিব খান মাগুরা জেলা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক নুরুল মণ্ডলকে বিএনপি থেকে বহিষ্কারের দাবিতে শনিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আমলসার ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সহ-সভাপতি মো. আলমগীর হোসেন, শ্রীপুর উপজেলা জিয়া স্মৃতি সংসদের সদস্য সচিব মো. সজিব হোসেন, আমলসার ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ আহম্মেদ, ইউনিয়ন যুবদল নেতা মো. সালাম বিশ্বাস।  এ সময় বক্তারা বলেন, বৃহস্পতিবার সকালে নুরুল মণ্ডল আওয়ামী লীগের লোকজন নিয়ে আমাদের উপর অতর্কিত হামলা চালিয়েছে। হামলায় আমাদের বেশ কয়েকজন মারাত্মক আহত হয়েছে। আমাদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করেছে। তিনি দীর্ঘদিন ধরে আমাদের উপর অমানুষিক নির্যাতন করে আসছে। তিনি বিএনপি’র পদে থেকেও আওয়ামী লীগের লোকজনকে সাথে নিয়ে বিভিন্ন সময় আমাদের নির্যাতন করে আসছে। তিনি ওয়ার্ড বিএনপি’র সার্চ কমিটিতে আওয়ামী লীগের লোকজনকে আনার চেষ্টা করছে। এ বিষয়ে প্রতিবাদ করায় তিনি আমাদের উপর হামলা চালিয়েছে। তিনি মোবাইলে আওয়ামী লীগের লোকজন সাপোর্ট দিয়ে, তাদের কিছু বললে আমাদের দেখে নেওয়ার হুমকি দিচ্ছে। যে কল রেকর্ড অনেকের হাতে রয়েছে। তাকে বিএনপি থেকে বহিষ্কার এবং কোন পদ না দেওয়ার জোর দাবি জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি