1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
শ্রীপুরে মাগুরার জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম পরিদর্শন ও আলোচনা সভা - শিক্ষা তথ্য
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম :
সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে সাংবাদিকদের হুমকি-অপহরণে নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের উদ্বেগ রূপগঞ্জে বরিশাল ও চাঁদপুরগামী যাত্রীদের বিকল্প নৌপথ উদ্বোধনী অনুষ্ঠানে ঘরমুখী ও কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্নে নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর- নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী শ্রীপুরে প্রাণবন্ত মানবকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ র‍্যাব-৬ অধিনায়ক নিস্তার আহমেদ,আত্নসমর্পণকৃত দস্যুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন ফতুল্লার কাঠেরপুলে আ.লীগের অফিসকে বিএনপি অফিস বানানোর পায়তার; নেপথ্যে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শান্ত-বাপ্পি ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন লেখক ও সাংবাদিক শিমুল হোসেন বিএনপি’র নাম ভাঙিয়ে মুকুল ও সাইদুর’র শেল্টারে চর কাশীপুরে জাহাঙ্গীর’র মাদকের বিশাল আস্তানা মানুষকে পরনির্ভর নয় স্বনির্ভর করুন : মোমিন মেহেদী

শ্রীপুরে মাগুরার জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম পরিদর্শন ও আলোচনা সভা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ৩১০ Time View

মোঃ সাকিব খান মাগুরা জেলা প্রতিনিধি:মাগুরার শ্রীপুরে জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময় তাঁর সাথে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জি,শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইদ্রিস আলী। জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম স্বাস্থ্য কমপ্লেক্সে এসে পৌঁছালে তাঁকে স্বাগত জানান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আশরাফুজ্জান লিটন। জেলা প্রশাসক স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোর ইনডোর ঘুরে দেখেন। তিনি হাসপাতালে ভর্তি রোগীদের সাথে কথা বলেন। তাদের স্বাস্থ্যের খোঁজখবর নেন। হাসপাতালে কর্তব্যরত নার্সদের সাথে কথা বলে রোগীদের চিকিৎসার ব্যাপারে সুবিধা অসুবিধা জানতে চান। এরপর তিনি হাসপাতালের ভেতর লাগানো বিভিন্ন ধরনের ফলজ গাছের বাগান ঘুরে দেখেন এবং পরিদর্শন খাতায় স্বাক্ষর করেন। এরপর তিনি আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত যৌতুক,বাল্যবিবাহ মাদক আত্মহত্যা প্রবণতা রোধে করনীয় শীর্ষক আলোচনা সভায় যোগদান করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জির সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোল্লা ফয়জুর রহমান লাভু। অনুষ্ঠান শেষে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ শাহরিয়ার সোহানের পরিবারের সদস্যদের সাথে নিয়ে কবর জিয়ারত করেন। কবর জিয়ারত শেষে সুহানের গ্রামের বাড়ি শ্রীপুরে যান। সেখানে সুহানের

পিতা শাহ সেকেন্দার আলী ও মাতা সন্তানের সাথে কথা বলেন। জেলা প্রশানক মোঃ অহিদুল ইসলাম পরিবারের সদস্যদের দুরর্দশার কথা শুনে তাদের সান্তনা দেন এবং সরকারের দেওয়া সুবিধা অচিরেই পাবেন বলে আশ্বাস দেন। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানাজি,সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইদ্রিস আলী, প্রেসক্লাব সভাপতি ড. মুসাফির নজরুল প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি