1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
শ্রীপুরে রাকসাকান্দী গীতা পাঠ ও প্রার্থনার মধ্য দিয়ে খালেদা জিয়ার সুস্হতা কামনা প্রার্থনা - শিক্ষা তথ্য
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় সাড়ে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার নারায়ণগঞ্জে লোকনাথ গীতা শিক্ষালয়ের প্রথম ক্লাস শুরু পটিয়া প্রেসক্লাবের উদ্যােগে মাহে রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বন্দর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বাড়ির মালিকের মৃত্যু, দগ্ধ ২ বাউফলে ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত র‍্যাব-৬ গোপালগঞ্জ কাশিয়ানী এলাকায় অভিযান চালিয়ে ১৩৩ বোতল ফেনসিডিলসহ ৩ জনকে আটক করেছে আইসিএস মেধা বৃত্তি পরীক্ষায় নূর মুহাম্মদ আইডিয়াল মাদরাসার শতভাগ সাফল্য নান্দাইলে মরহুম আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পটিয়ায় মুরালিঘাট বাজার দোকান চুরি মাদকের আখড়া: অতিষ্ঠ ব্যাবসায়ীরা

শ্রীপুরে রাকসাকান্দী গীতা পাঠ ও প্রার্থনার মধ্য দিয়ে খালেদা জিয়ার সুস্হতা কামনা প্রার্থনা

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৭০ Time View

মোঃ সাকিব খান মাগুরা জেলা প্রতিনিধি: মাগুরা শ্রীপুর বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ গীতা পাঠ ও প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, সৃুস্হতা ও দীর্ঘায়ুর জন্য গীতা পাঠ ও প্রার্থনার আয়োজন করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় ২নং আমলসার ইউনিয়ন রাকসাকান্দী চতুশপল্লি সনাতন ধর্ম মন্দিরের সভাপতি শ্রী যুক্ত বাবু কান্তি ভূষণ মন্ডল ও স্হানীয় বিএনপি সনাতনী নেতা নেতীদের আয়োজনে রাকসাকান্দী চতুশপল্লি সনাতন কেন্দ্রীয় মন্দিরে গীতা পাঠ ও প্রার্থনা করা হয়।

গীতা পাঠ শেষে শ্রী যুক্ত বাবু কান্তি ভূষণ মন্ডল বলেন“দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনা করছি, ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে মানবিক মূল্যবোধ থেকেই এই প্রার্থনার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। বাবু রবীন্দ্রনাথ সরকার জানান, হিন্দু – মুসলমান হিসেবে আলাদা ধর্ম হতে পারে। মানবতায় কোন বিভেদ নেই। তাই আমলসার রাকসাকান্দী সহ আশে পাশের গ্রামের হিন্দু সম্প্রদায়ের মানুষ খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় গীতা পাঠের আয়োজন করেছে। তপন কুমাড় বলেন, গীতা পাঠ ও প্রার্থনা শুধু ধর্মীয় আচার নয়, গীতা পাঠ আত্মশুদ্ধির পথ। তাই আমরা আজ খালেদা জিয়ার সুস্হতা কামনায় একসাথে প্রার্থনা করেছি। গীতা পাঠ ও প্রার্থনা অনুষ্ঠানে নারীরা প্রদীপ জ্বেলে প্রার্থনায় অংশ গ্রহণ করেন।রাকসাকান্দী চতুশপল্লি সনাতন কেন্দ্রীয় মন্দিরে ফুল, ধূপ,প্রসাদ, শঙ্খধ্বনি ও গীতার মন্ত্রোচ্চারনে মুখরিত হয়ে উঠে। অনুষ্ঠান শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরন করা হয়। রাকসাকান্দী গ্রামের হিন্দু সম্প্রদায়ের উদ্যেগে গীতা পাঠ কোন রাজনৈতিক প্রার্থনা নয়। বেগম খালেদা জিয়ার সুস্হতা কামনায় এক সাথে সমসুরে প্রার্থনা করা হয়। রাকসাকান্দী গ্রামের মানুষ বেগম খালেদা জিয়ার রোগমুক্তিতে গীতা পাঠ ও প্রার্থনা করে অনন্য বার্তা দিয়েছে। ধর্ম ও মতবিরোধের উর্ধ্বে মানুষের কল্যান কামনা করা। গীতা পাঠ, প্রার্থনা করার আয়োজন শুধু ধর্মীয় রীতি নয়, এটি মানবতার একটি বিশুদ্ধ মনের প্রকাশ। খালেদা জিয়ার রোগমুক্তির প্রার্থনা রাকসাকান্দী গ্রামের সনাতন ধর্মের মানুষের উদ্যেগ বাংলাদেশের সামাজিক সংস্কৃতির কথা মনে করে দেয়। রাজনৈতিক বিভাজনের উর্ধ্বে মানবিক বিবেচনায় সবাই খালেদা জিয়ার দ্রুত সুস্হতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি