1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত - শিক্ষা তথ্য
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
আইসিএস মেধা বৃত্তি পরীক্ষায় নূর মুহাম্মদ আইডিয়াল মাদরাসার শতভাগ সাফল্য নান্দাইলে মরহুম আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পটিয়ায় মুরালিঘাট বাজার দোকান চুরি মাদকের আখড়া: অতিষ্ঠ ব্যাবসায়ীরা সিলেট বিএনপি নেতার সেল্ডারে রাহেলার রমরমা ডিজিটাল দেহব্যবসা র‍্যাব-৬ ও র‍্যাব-১০ এর যৌথ দল খুলনার রাজিব হত্যা মামলার প্রধান আসামিকে আটক করেছে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার অন্যতম আসামি সায়মন’কে ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র‍্যাব-৬ ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের সুদৃষ্টি আকর্ষণ” সুন্দরগঞ্জে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিসিয়াল ওয়েবসাইট ফোন নাম্বার সেবা বন্ধ কেন? পটিয়ায় ইফতার মাহফিলের বক্তারা রমজান মাস থেকে আমাদের শিক্ষা নেওয়ার আহবান গলাচিপা-হরিদেবপুর খেয়াঘাটে ভাড়া ৫ টাকার বেশি নয়: প্রতিমন্ত্রী নুর এনসিসি প্রকৌশলী রেজাউল ইসলাম রাজুর দুর্নীতির ‘আলাদিনের চেরাগ’: জিম্মি ঠিকাদার, ওএসডি ও লুটপাটের চাঞ্চল্যকর তথ্য

শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ৫৪৫ Time View

মোঃ সাকিব খান মাগুরা জেলা প্রতিনিধি: মাগুরার  শ্রীপুর উপজেলার ১নং গয়েশপুর ইউনিয়নের ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সাংগঠনিক সম্পাদক তছলিম মোল্লা (৫৫) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে এবং নছিমন ড্রাইভার মনিরুল ইসলাম (৪৫) গুরুতর হয়েছে। নিহত তছলিম মোল্লা উপজেলার গয়েশপুর ইউনিয়নের চতুরিয়া গ্রামের মৃত ইবাদত মোল্লার ছেলে। আহত নছিমন ড্রাইভার মনিরুল ইসলাম (৪৫) ঝিনাইদহ সদর উপজেলার গোপিনাথপুর গ্রামের শাহিন গাজীর ছেলে। জানা গেছে, বৃহস্পতিবার (১মে ) সকাল  ১০ টার দিকে মোটরসাইকেলযোগে বাড়ি থেকে গয়েশপুর স্ট্যান্ডে যাওয়ার পথে লাঙ্গলবাঁধ-শ্রীপুরের সড়কের গয়েশপুর স্ট্যান্ডে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি চাউল বোঝায় নছিমন তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শ্রীপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে নছিমন ড্রাইভারকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ব্যাপারে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, বিষয়টি জানতে পেরেছি সে মোটরসাইকেলে লাঙ্গলবাঁধ শ্রীপুর সড়কের গয়েশপুর স্টান্ডে পৌঁছালে একটি দ্রুতগামী নসিমন তাকে চাপা দিলে ঘটনা স্থলেই সে নিহত হয়। গুরুতর আহত নছিমন ড্রাইভারের অবস্থা আশঙ্কাজনক। শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলা পরিদর্শন করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি