1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
সমন্বয়হীনতার কারণে কোন কাজের ব্যত্যয় যাতে না ঘটে- জেলা প্রশাসক মুফিদুল আলম - শিক্ষা তথ্য
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপায় গৃহবধূর রহস্যজনক ঝুলন্ত লাশ উদ্ধার লক্ষ্মীপুরে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ!এলাকায় আতঙ্ক লক্ষ্মীপুরে ডিবি পুলিশের অভিযানে দেশীয় এলজি ও কার্তুজসহ যুবক আটক ঠাকুরগাঁওয়ে গলায় ফাঁস দিয়ে দশম শ্রেণির শির্ক্ষার্থীর আত্মহত্যা বরগুনায় ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক কৃষকের মাঝে ধান ও সূর্যমুখী বীজ বিতরণ রাউজানের পশ্চিম গুজরায় মগদাই স্কোয়াড কর্তৃক ডে অলিম্পিক ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন বন্দরে নির্বাচনকে সামনে রেখে ‘ক্রাইম কন্ট্রোল মিডিয়া’র পরিচিতি সভা অর্থনীতি-কূটনীতিসহ বিভিন্ন সেক্টরে বিদেশী আগ্রাসন বন্ধের দাবিতে ব্ল্যাক র‌্যালী ও বিক্ষোভ সমাবেশ অবাধ সুষ্ঠ নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাবে…. বিএনপি নেতা মোশাররফ হোসেন ফতুল্লায় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে কাসেমী

সমন্বয়হীনতার কারণে কোন কাজের ব্যত্যয় যাতে না ঘটে- জেলা প্রশাসক মুফিদুল আলম

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ২৪৮ Time View

তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে রবিবার (২০ই জুলাই) কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম। এ সময় সভায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা জানায়, উপজেলা পর্যায়ে জনগণকে সচেতন করার জন্য ডেঙ্গু বিষয়ক বিশেষ বার্তা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়েছে এবং জেলা স্বাস্থ্য বিভাগের অধীন সকল অফিস প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যাপারে নির্দেশনা প্রদান করা হয়েছে। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের কর্মকর্তা জানায়, যানজট নিরেসনে শহরের বিভিন্ন রাস্তা মেরামতের কাজ চলমান রয়েছে ও অটো রিকশা, সিএনজি রোড প্ল্যান বাস্তবায়নে অংশীজনদের সাথে মতবিনিময় করা হচ্ছে।

এছাড়াও শহরের মেছোয়া বাজারে ফুটপাতে যেন অবৈধ দোকান বসতে না পারে সেজন্য সার্বক্ষণিক তদারকি করা জন্য আনসার নিয়োগের বিষয়ে বাজার কমিটিকে পত্র দেওয়া হয়েছে। ময়মনসিংহের সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তা জানান, সড়ক দুর্ঘটনা প্রবল এলাকাগুলো চিহ্নিত করে দুর্ঘটনার রোধে রোড ডিভাইডার, স্পিড বেকারসমূহের রংকরন এবং জেব্রা ক্রসিং এর কাজ চলমান আছে। সভায় ময়মনসিংহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা জানায়, ২০২৫-২৬ মৌসুমে বিভিন্ন ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মধ্যে বিতরণের জন্য প্রণোদনা হিসাবে রোপাআমন উফশী ৪০৫০০ জন/বিঘায়, নারিকেলের চারা ১৫০০০টি ৩০০০ জন কৃষকের জন্য ও প্রতিষ্ঠানের জন্য ৩০০০টি, মরিচ বীজ(হাইব্রীড) ৮০০ জন, লেবু চারা ৮০০ জন, তাল-১৫০০ জন, গ্রীষ্মকালীন শাকসবজি ১২০০ জন বরাদ্দনুযায়ী উপজেলাওয়ারী বিভাজন প্রদান করা হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, আমাদের প্রত্যেক বিভাগের নিজস্ব কাজ অবশ্যই আমাদের সঠিকভাবে এবং নির্ধারিত সময়ে সমাপ্ত করতে হবে। তিনি আরো বলেন, অবশ্যই আমাদের একটি বিষয় খেয়াল রাখতে হবে, আমাদের এক দপ্তরের সাথে অন্য দপ্তরের সমন্বয়হীনতার কারণে কোন কাজের ব্যত্যয় যাতে না ঘটে। এ সময় সভায় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক রেজা মোঃ গোলাম মাসুম প্রধান, ময়মনসিংহের সিভিল সার্জন মোহাম্মদ ছাইফুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা বৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি