1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
সাংবাদিকদের রুটি-রুজি নিয়ে খেলবেন না : মোমিন মেহেদী - শিক্ষা তথ্য
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপায় গৃহবধূর রহস্যজনক ঝুলন্ত লাশ উদ্ধার লক্ষ্মীপুরে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ!এলাকায় আতঙ্ক লক্ষ্মীপুরে ডিবি পুলিশের অভিযানে দেশীয় এলজি ও কার্তুজসহ যুবক আটক ঠাকুরগাঁওয়ে গলায় ফাঁস দিয়ে দশম শ্রেণির শির্ক্ষার্থীর আত্মহত্যা বরগুনায় ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক কৃষকের মাঝে ধান ও সূর্যমুখী বীজ বিতরণ রাউজানের পশ্চিম গুজরায় মগদাই স্কোয়াড কর্তৃক ডে অলিম্পিক ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন বন্দরে নির্বাচনকে সামনে রেখে ‘ক্রাইম কন্ট্রোল মিডিয়া’র পরিচিতি সভা অর্থনীতি-কূটনীতিসহ বিভিন্ন সেক্টরে বিদেশী আগ্রাসন বন্ধের দাবিতে ব্ল্যাক র‌্যালী ও বিক্ষোভ সমাবেশ অবাধ সুষ্ঠ নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাবে…. বিএনপি নেতা মোশাররফ হোসেন ফতুল্লায় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে কাসেমী

সাংবাদিকদের রুটি-রুজি নিয়ে খেলবেন না : মোমিন মেহেদী

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ মে, ২০২৫
  • ১৬৩ Time View

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, ফ্যাসিস্টদের মত করে গণমাধ্যম ও সাংবাদিকদের রুটি-রুজি জীবন নিয়ে খেলবেন না। এতে করে রাজপথে আবারো ফ্যাসিজম প্রতিষ্ঠিত হবে, যা জাতির কাছে কাম্য নয়।

৩ মে সন্ধ্যায় ২৭/৭ তোপখানা রোডস্থ কার্যালয়ে অনুষ্ঠিত ‘গণমাধ্যমে ফ্যাসিস্টদের আগ্রাসন বন্ধ হোক’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। এসময় তিনি আরো বলেন, নির্লজ্জের মত সংস্কৃতি, তথ্য ও গণপূর্ত উপদেষ্টাসহ বেশ কিছু উপদেষ্টা অতিতের ফ্যাসিস্ট সরকারের মত করে গণমাধ্যম ও সাংবাদিকদেরকে খাদের কিণারে রেখে ক্ষমতাকে কুক্ষিগত করে রাখতে চাইছে। যা কোনোভাবেই বাংলাদেশের মানুষ সহ্য করবে না।

অনতিবিলম্বে দীপ্ত টিভির সংবাদ সম্প্রচার স্বাভাবাবিক ও ৪ সাংবাদিকের চাকুরি বহাল না করা হলে নতুনধারা বাংলাদেশ এনডিবি রাজপথে নামবে। এতে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম মেম্বার ও জাতীয় তথ্যধারার যুগ্ম আহবায়ক কাজী মুন্নি আলম, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, যুগ্ম মহাসচিব মনির জামান. সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, সদস্য রুবেল আকন্দ, বাংলাদেশ প্রেস ইউনিটির সদস্য বিমল সাহা, হরিদাস সরকার প্রমুখ।

নেতৃবৃন্দ এসময় সাংবাদিক দম্পত্তি সাগর-রুণিসহ সকল সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার এবং সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যে মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, সাংবাদিক হত্যা বন্ধে ঘাতকদের বিচার দ্রুত করুন, মিথ্যে ও ষড়যন্ত্রমূলক মামলাগুলো প্রত্যাহার করুন। তা না হলে পালানোর পথও খুঁজে পাবেন না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি