1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
সিমেন্টবোঝাই ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে গেল ৪ জন নিহত - শিক্ষা তথ্য
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়া উপজেলা গাউসিয়া কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন নির্বাচন পরবর্তী সহিংসতা : ভিপি নুরের সমর্থকদের হামলার মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে গলাচিপা উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা গুইমারায় ভালোবাসা দিবসে ভোটারদের বাড়িতে ফুল নিয়ে হাজির বিএনপির নেতাকর্মীরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে না’গঞ্জ-২ আসনে বিএনপি’র প্রার্থী আজাদ’র বড় ব্যবধানে বিজয় ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ গলাচিপা থেকে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্যে যাত্রা পটুয়াখালী-৩ আসনের নবনির্বাচিত এমপি ভিপি নুরের গলাচিপা-দশমিনাবাসীকে শুভেচ্ছা জানিয়ে নুরের ফেসবুক পোস্ট নির্বাচনে বিজয় লাভ করেই নিজের ভ্যারিফাই ফেসবুকে জনগণের উদ্দেশ্যে পোস্ট দিলেন, আবুল কালাম আজাদ

সিমেন্টবোঝাই ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে গেল ৪ জন নিহত

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ২০১ Time View

আসিফ জামান, ঠাকুরগাঁও প্রতিনিধি: দিনাজপুর বীরগঞ্জ উপজেলায় ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এছাড়া দুর্ঘটনায় আহত হযেছেন আরো অন্তত তিনজন। তাদের চিকিৎসার জন্য ঠাকুরগাঁও হাসপাতালে নেওয়া হয়েছে। সোমবার (১৯ মে) সকাল ৭টার দিকে উপজেলার দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের বাবলু ফার্মের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন মাইক্রোবাস চালক আরিফ হোসেন মানিক ও আরেকজন যাত্রী মো. দেলোয়ার হোসেন। তাৎক্ষণিকভাবে বাকি হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে নিহত চারজনই ঠাকুরগাঁও জেলার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে। জানা গেছে, সকালে বাবলু ফার্মের সামনে ঠাকুরগাঁও থেকে রংপুরগামী একটি মাইক্রোবাস এবং বিপরীতমুখী সিমেন্টবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মাইক্রোবাসের চালকসহ দুজন নিহত হন এবং আহত হন ৫ জন। এলাকাবাসী আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে আরও দুজন মারা যান। দুর্ঘটনাস্থলে যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ ছিল। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালান। পরে যান চলাচল স্বাভাবিক হয়। বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর দুর্ঘটনা ও হতাহতের বিষয়ে নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি