1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
সীমান্ত হত্যা:২টি ওয়ারেন্টসহ ৮ মামলার ছিনতাইকারী আটক - শিক্ষা তথ্য
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়া চক্রশালা কৃষি স্কুলে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত লামায় ধানের শীষের প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরীর পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত বিএনপি মনোনীত প্রার্থী আবুল কালামের পক্ষে সানোয়ারের নেতৃত্বে ধানের শীষে ভোট চেয়ে ২২ নং ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ নির্বাচনকালীন সাংবাদিকদের ভোটাধিকার নিশ্চিতের দাবিতে নির্বাচন কমিশনে বিএমএসএফের স্মারকলিপি প্রদান বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার অপরাধী গ্রেফতার, গভর্নর মেয়র ক্ষুব্ধ, ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর চলমান সহিংসতায় নিহতদের স্মরণ ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে

সীমান্ত হত্যা:২টি ওয়ারেন্টসহ ৮ মামলার ছিনতাইকারী আটক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ৩৬৯ Time View

মোঃ পন্ডিত হোসেন, নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জে ছিনতাইরীর ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ওয়াজেদ সীমান্তকে (২০) হত্যার ঘটনায় ঘাতক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু ও সীমান্তের মোবাইল ফোন উদ্ধার করা হয়।   বুধবার (১৮ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার। গ্রেপ্তার আসামির নাম অনিক (২৮)। সে নগরীর নয়ামাটি এলাকার মো. নয়ন ওরফে মরু সাহার ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ছিনতাই, ডাকাতি প্রস্তুতি, মাদক মামলাসহ মোট ৮টি মামলা এবং ডাকাতির প্রস্তুতি ও মাদক মামলার ২টি গ্রেফতারী ওয়ারেন্ট আছে বলে জানায় পুলিশ। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার বলেছেন, আমরা গতকাল রাতে যে ছিনতাইকারী সীমান্তকে ছুরিকাঘাত করে তাকে চাকুসহ গ্রেপ্তার করেছি এবং তার কাছ থেকে সীমান্তের মোবাইল ফোনটি জব্দ করেছি। এ ঘটনায় আরও কয়েকজন জড়িত রয়েছে। আমরা প্রাথমিকভাবে তিনজনের নাম জানতে পেরেছি। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। ছিনতাই রোধে আমরা আমাদের সিনিয়র অফিসারদের দিয়ে আমাদের মোবাইল টিমগুলো ঠিকমতো কাজ করছে কীনা তা তদারকি হচ্ছে। আমরা এটা কঠোরভাবে পর্যবেক্ষণ করছি। ছিনতাই হয়তো এত সহজে নির্মূল হবে না তবে অনেক কমে আসবে। আপনাদের এলাকায় যে দুষ্ট লোক আছে আমাদের আপনারা তথ্য দিয়ে সহায়তা করবেন। পুলিশ তো আর সবাইকে চেনে না। আমরা দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনবো। এর আগে, ১২ ডিসেম্বর ভোর ৬টার দিকে কলেজের উদ্দেশে যাওয়ার সময় নারায়ণগঞ্জ শহরের দেওভোগ মিন্নত আলী মাজারের সামনে একদল ছিনতাইকারী ওয়াজেদ সীমান্তকে ছুরিকাঘাত করে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ১৪ ডিসেম্বর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি