1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
সুনামগঞ্জ-সিলেট সড়কে নীলাদ্রী এসিবাস চলাচল করতে না দিলে ২০ ফেব্রুয়ারী থেকে লাগাতার কর্মবিরতির ঘোষনা - শিক্ষা তথ্য
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়া চক্রশালা কৃষি স্কুলে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত লামায় ধানের শীষের প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরীর পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত বিএনপি মনোনীত প্রার্থী আবুল কালামের পক্ষে সানোয়ারের নেতৃত্বে ধানের শীষে ভোট চেয়ে ২২ নং ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ নির্বাচনকালীন সাংবাদিকদের ভোটাধিকার নিশ্চিতের দাবিতে নির্বাচন কমিশনে বিএমএসএফের স্মারকলিপি প্রদান বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার অপরাধী গ্রেফতার, গভর্নর মেয়র ক্ষুব্ধ, ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর চলমান সহিংসতায় নিহতদের স্মরণ ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে

সুনামগঞ্জ-সিলেট সড়কে নীলাদ্রী এসিবাস চলাচল করতে না দিলে ২০ ফেব্রুয়ারী থেকে লাগাতার কর্মবিরতির ঘোষনা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩৮৫ Time View

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনমাগঞ্জ জেলা বাস,মিনিবাস,কোচ,মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন(রেজি নং-১৮৬৬) এর মালিকানাধীন এসি বাস সিলেট-সুনামগঞ্জ সড়কে(নীলাদ্রী) পরিবহন চলাচল করতে না দেয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় সৃুনামগঞ্জ জেলা সমড়ক রিবহন শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে শহরের মল্লিকপুরস্থ নতুন বাসস্টেশন এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে হাজারো শ্রমিকরা অংশগ্রহন করেন। সুনামগঞ্জ জেলা ট্রাক,ট্যাক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়জুর নুরের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ নুর উদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে এ সময় বক্তব্য রাখেন,সংগঠনের সাংগঠনিক সম্পাদক আব্দুল জাহান, সুনামগঞ্জ জেলা বাস মিনিবাস,কোচ,মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি সেজাউল হরিম.সাধারন সম্পাদক মোঃ নুরুল হক,সুনামগঞ্জ জেলা অট্রোরিক্রা,সিএনজি,টেক্রিকার ড্রাইভার ইউনিয়নের সাধারন সম্পাদক আল আমীন কালা,সুনামগঞ্জ জেলা হিউম্যান হলার শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক আব্দুল খালিক ও ¤্রমিক কল্যান ফেডারেশনের সাধারন সম্পাদক মোঃ জসিম উদ্দিন প্রমুখ।

শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দরা বলেছেন, গত পাঁচমাস পূর্বে ছয়টি সংগঠনের শ্রমিকদের ঘামের টাকা দিয়ে একটি নিলাদ্রী এসি বাস সুনসমগঞ্জ-সিলেট সড়কে চলাচলের জন্য শ্রমিকদের স্বার্থে কেনা হয়েছিল। কিন্তু সুনামগঞ্জ জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে এই ছয়টি সংগঠনের নেতৃবৃন্দরা দফায় দফায় এই নিলাদ্র্রী এসি বাসটি চালানোর জন্য বৈঠক করেও কোন সিদ্ধান্তে উপনীত হতে পারেননি। এই রাস্তায় বাস মিনিবাস মালিক সমিতির আওতায় অন্যান্য এসি বাস চলাচল করলে ও আমাদের এই বাসটিকে চলাচল করলে বাধা প্রদান করা হয়। এই রাস্তায় শ্রমিকদের কেনা নিলাদ্রী বাস চালাতে হলে জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির নেতৃবৃন্দকে আয়ের দুইভাগ টাকা দিতে হবে বলে তারা জানান।

তাই আগামী ১৯ ফেব্রুয়ারীর ভেতরে সুনামগঞ্জ-সিলেট সড়কে এই এসি বাসটি প্রশাসন চালানোর অনুমতি না দিলে আগামী ২০ ফেব্রুয়ারী থেকে শ্রমিকরা কর্মবিরতির ডাক দিবেন এবং দাবী আদায় না হলে লাগাতার অবরোধ কর্মসূচী ঘোষনা করা হবে বলেও মানববন্ধনে আসা শ্রমিক নেতারা হুশিয়ারী উচ্চারন করেন। নেতৃবৃন্দরা বলেন এই ছয়টি সংগঠনে হাজারো শ্রমিকরা কর্মরত রয়েছেন,এতে কোন শ্রমিক অসুস্থ হলে,কিংবা মৃত্যুবরণ করলে এই খরিদকৃত নিলাদ্রী এসি বাসের আয়ের টাকা দিয়ে তাদের সহায়তা করার জন্যই মূলত এই নিলাদ্রী এসি বাসটি খরিদ করা হয়েছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি