1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
সৃষ্ট নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীর বিভিন্ন এলাকা প্লাবিত - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
এয়োদশ সংসদের প্রথম অধিবেশনে সংবাদ কাভার করবেন সাংবাদিক ইব্রাহীম খলিল রাজৈরে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে মফস্বল সাংবাদিক ফোরামের ইফতার মহফিল যশোর বেজপাড়ায় অভিযান চালিয়ে ১ টি সুটার গান ও ককটেলসহ ১ জনকে আটক করেছে র‍্যাব-৬ এয়োদশ সংসদের প্রথম অধিবেশনে সংবাদ কাভার করবেন সাংবাদিক ইব্রাহীম খলিল সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ গলাচিপায় ছাত্রনেতার মৃতুতে প্রতিমন্ত্রী নুরের কাছে শিক্ষার্থীদের স্মারকলিপি কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল মিথ্যে প্রসংশা- মোশারফ কবীর বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন পটিয়া উপশাখার উদ্যাগে ইফতার মাহফিল অনুষ্ঠিত রোয়াংছড়িতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া

সৃষ্ট নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীর বিভিন্ন এলাকা প্লাবিত

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ২৮৭ Time View
মোঃ ফরহাদ হোসেন বাবু, পটুয়াখালীঃ- বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীর জেলার পায়রা সমুদ্র বন্দর সহ দক্ষিন অঞ্চলের এলাকার সকল নদ-নদীতে স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৪ ফুট উচ্চতায় জোয়ারের পানি বেড়েছে। সৃষ্ট নিম্নচাপের প্রভাবে রাঙ্গাবালী উপজেলার বিশেষ করে চালিতাবুনিয়া ইউনিয়ন, চরকাশেম, যুগিরহাওলা, চরযমুনা, চরহেয়ারসহ, চরমোন্তাজ, আন্ডার চর, সহ বিভিন্ন এলাকা এরইমধ্যে প্লাবিত হয়েছে। এরমধ্যে বার বার নদী ভাঙ্গনের কবলে পড়ে চালিতাবুনিয়া ইউনিয়নের বেড়িবাঁধ সবচেয়ে ঝুকিপূর্ণ।শক্তপোক্ত বেড়িবাঁধ না থাকায় সামান্য জলচ্ছাসসে বার বার বাঁধ ভেঙ্গে সম্পূর্ণ ইউনিয়ন প্লাবিত হয়ে যায়। চালিতাবুনিয়া ইউনিয়নের মানুষ বাংলাদেশের আলো কে বলেন, আমাদের ছোট্ট একটি ইউনিয়ন চতুর্দিকে নদীবেষ্টিত থাকায় বারবার বন্যার কবলে পড়ে জীবন মান দুর্বিষহ হয়ে পড়েছে। তারা আরো বলেন আজকেও বাঁধ ভেঙ্গে পানি ঢুকে পড়েছে, জানমাল নিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেয়ার মতো টেকসই স্থাপনা খুবই অযোগ্য। এদিকে এরইমধ্যে তলিয়ে গেছে অনেক মাছের খামার একইসাথে গলাচিপা উপজেলার বেড়িবাঁধের বাহিরে বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। স্বাভাবিক জোয়ারের চেয়ে কয়েকফুট বেশি জলচ্ছাসসের কারনে গলাচিপা ফেরিঘাটে যান চলাচলে বিঘ্ন সহ জনসাধারণের চলাচলে বিপর্যয় ঘটেছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর এবং পটুয়াখালী নদী বন্দরে ১ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে, এ পরিস্থিতিতে সৃষ্ট নিম্নচাপ এলাকায় গভীর মেঘমালা সৃষ্টি হয়েছে এবং সমুদ্র  উত্তাল রয়েছে। নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে শুক্রবার বিকেল নাগাদ ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি