1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
অতিশয় শীতার্ত সাংবাদিকদের জন্য শীতবস্ত্র বিতরণের উদ্যোগ - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপা-হরিদেবপুর খেয়াঘাটে ভাড়া ৫ টাকার বেশি নয়: প্রতিমন্ত্রী নুর এনসিসি প্রকৌশলী রেজাউল ইসলাম রাজুর দুর্নীতির ‘আলাদিনের চেরাগ’: জিম্মি ঠিকাদার, ওএসডি ও লুটপাটের চাঞ্চল্যকর তথ্য বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতির বাড়িতে গভীর রাতে দুর্বৃত্তদের হামলা রূপগঞ্জে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ মাদকসহ শীর্ষ দুই মাদক কারবারি আটক, আহত ৮ যুবদল নেতা দুর্গম পাহাড়ি এলাকায় সিন্দুকছড়ি জোনের মেডিকেল ক্যাম্প: ২৬৮ রোগী পেলেন চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ যশোর অভয়নগর এলাকা থেকে ১২ টি ককটেলসহ ১জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ নওগাঁয় শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ সদস্য ও কর্মীদের মাঝে মাহে রমজান উপলক্ষে শিক্ষা সামগ্রী উপহার দিলো মানব কল্যাণ পরিষদ চট্টগ্রামে পটিয়ায় কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত এয়োদশ সংসদের প্রথম অধিবেশনে সংবাদ কাভার করবেন সাংবাদিক ইব্রাহীম খলিল

অতিশয় শীতার্ত সাংবাদিকদের জন্য শীতবস্ত্র বিতরণের উদ্যোগ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৮ Time View

বৃহত্তর রংপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, ঠাকুরগাঁও এবং সিরাজগঞ্জ জেলার অতিশয় শীতার্ত সাংবাদিকদের জন্য শীতবস্ত্র বিতরণের উদ্যোগ গ্রহন করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসএফ। উত্তরাঞ্চলের ঐ সকল জেলার সাংবাদিক পরিবারের সদস্যদের জন্য কম্বল, সোয়েটার, জ্যাকেট, শিশুদের গরম পোশাক প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সোহাগ ভূঁইয়াকে টিমের প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর সদস্যরা হলেন সহ-সাংগঠনিক সম্পাদক জিকে রাসেল ও শেখ সবুজ হোসেন রাজা।

এ কাজে সংগঠনের কেন্দ্রীয় কমিটি এবং শাখা কমিটির সদস্যরা সহযোগিতা করবেন। রবিবার রাতে সংগঠনটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফরের সভাপতিত্বে কেন্দ্রীয় কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গ্রহন করা হয়। সংগঠনের পক্ষ থেকে শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানানো হয়েছে। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ইতিপূর্বেও নানা প্রাকৃতিক দূর্যোগে সাংবাদিকদের পাশে ছিলো, ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি