1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২, গলাচিপায় গ্রেপ্তার-২ - শিক্ষা তথ্য
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ পাবলিক পরিবহণে পর্যাপ্ত তেল সরবরাহের সিদ্ধান্ত’-সড়ক ও সেতু মন্ত্রী শেখ র‌বিউল আলম নিরালায় ফোয়াবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি গ্রেফতার সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২, গলাচিপায় গ্রেপ্তার-২

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ২৫১ Time View

সাজ্জাদ আহমেদ মাসুদ, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে গলাচিপা থানা পুলিশ। পুলিশ জানায়, গলাচিপা থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা এ অভিযানের নেতৃত্বে দেন। অভিযানে পানপট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আলাউদ্দিন চৌকিদারকে ইউনিয়নের গ্রামর্দ্দন থেকে,

আমখোলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বশির আহম্মেদকে আমখোলা ইউনিয়নের ভাংরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমান বলেন, ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে। আসন্ন জাতীয় নির্বাচন বানচালের উদ্দেশ্যে নাশকতার প্রস্তুতির সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘সাধারণ মানুষের জানমাল রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে ডেভিল হান্ট ফেজ-২ অপারেশন চলমান থাকবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি