1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
অবাধ সুষ্ঠ নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাবে.... বিএনপি নেতা মোশাররফ হোসেন - শিক্ষা তথ্য
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়া চক্রশালা কৃষি স্কুলে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত লামায় ধানের শীষের প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরীর পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত বিএনপি মনোনীত প্রার্থী আবুল কালামের পক্ষে সানোয়ারের নেতৃত্বে ধানের শীষে ভোট চেয়ে ২২ নং ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ নির্বাচনকালীন সাংবাদিকদের ভোটাধিকার নিশ্চিতের দাবিতে নির্বাচন কমিশনে বিএমএসএফের স্মারকলিপি প্রদান বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার অপরাধী গ্রেফতার, গভর্নর মেয়র ক্ষুব্ধ, ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর চলমান সহিংসতায় নিহতদের স্মরণ ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে

অবাধ সুষ্ঠ নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাবে…. বিএনপি নেতা মোশাররফ হোসেন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
  • ১০৪ Time View
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক ও পটুয়াখালী-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন যদি অবাধ সুষ্ঠ হয় এবং আল্লাহ যদি নারাজ না হয় তবে বিএনপি ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ। এ সময় তিনি বলেন, বাংলাদেশের দুটি বড় রাজনৈতিক দল ছিলো একটি আওয়ামীলীগ ও একটি বিএনপি। আগামী নির্বাচনে আওয়ামীলীগ অংশগ্রহণ করতে পারবেনা, কারন তাদের কার্যক্রমকে নিষিদ্ধ করে দিয়েছে সরকার। বিএনপি যদি ক্ষমতায় যায়, সেই সরকারে যদি আপনাদের প্রতিনিধি থাকে তাহলে উন্নয়ন করা সহজ হবে। তাই ধানের শীষ মার্কায় ভোট দিয়ে উন্নয়ন করার সুযোগ দিন।
শুক্রবার(১৬ জানুয়ারি) দুপুর বারোটায় পটুয়াখালীর কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান হল রুমে সাংবাদিক ও সুধীজনদের সঙ্গে আয়োজিত আলোচনা সভা ও তথ্য চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  তিনি আরও বলেন, ২০০৪ সালের ১০ ডিসেম্বেবর বেগম খালেদা জিয়া এখানে এসেছিলেন। তখন আপনাদের পক্ষ থেকে যে যে দাবিগুলো করেছিলাম সব দাবিগুলো বাস্তবায়ন হয়েছে। পরবর্তীতে আওয়ামী লীগের আমলেও কিছু উন্নয়ন হয়েছিল, তারা বুঝতে পেরেছিলো কম্পিটিশনে টিকতে হলে উন্নয়ন ছাড়া কোন বিকল্প নেই। উন্নয়নের অগ্রযাত্রা শুরু কিন্তু বিএনপি করে গিয়েছিলো। আবারও বিএনপি ক্ষমতায় আসলে কলাপাড়া-রাঙ্গাবালীতে উন্নয়নের রোড মডেল তৈরী হবে।
এর আগে প্রজেক্টরের মাধ্যমে এবিএম মোশাররফ হোসেনের রাজনৈতিক জীবন ও কর্মভিত্তিক একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
সাবেক ইংরেজি শিক্ষক ও সূধী লুফ্রু মং এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সিনিয়র সহ-সভাপতি জাফরুজ্জামান খোকন হাওলাদার, সহ সভাপতি জাহাঙ্গীর তালুকদার,কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো.ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, নজীর মিয়াসহ কলাপাড়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ঢাকা থেকে আগত অতিথিবৃন্দ, কলাপাড়া প্রেসক্লাব,রিপোর্টার্স ইউনিটি, রিপোর্টার্স ক্লাব, কুয়াকাটা প্রেসক্লাব এবং মহিপুর প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ ও সুধীজনরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি