1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
অবৈধ পথে অনুপ্রবেশের সময় শিশুসহ ১৬ বাংলাদেশী নারী-পুরুষ আটক - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক স্বাধীনতাবিরোধী স্লোগান মুছে ‘বিজয় বাংলাদেশ’ কর্মসূচি র‍্যাব-৬ বাগেরহাট কচুয়ায় অভিযান চালিয়ে ৬৫ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে … ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জনসম্পৃক্ত জননেতা অ্যাডভোকেট চান-এর ঈদ শুভেচ্ছা বিনিময় ​ তারুণ্যের আলো বারাকাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৪০টি পরিবারে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

অবৈধ পথে অনুপ্রবেশের সময় শিশুসহ ১৬ বাংলাদেশী নারী-পুরুষ আটক

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ৩৫৯ Time View

বেনাপোল প্রতিনিধি : অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় শিশুসহ ১৬ বাংলাদেশী নারী-পুরুষকে আটক করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বুধবার যশোরের শার্শা উপজেলার ধান্যখোলা সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে অনুপ্রবেশের সময় শিশুসহ ১৬ বাংলাদেশী নারী-পুরুষকে যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ ধান্যখোলা বিওপি ক্যাম্পের সদস্যরা আটক করে। আটককৃতরা হলো, সাতক্ষীরা জেলার আবু সালেক (৩৬), বেল্লাল হোসেন (৪১), রফিকুল ইসলাম (২৯), সাকিবুল হাসান (১৭), রাশিদা বেগম (৩৭), রিনা খাতুন (২৭), রাকিবুল ইসলাম (৭), নাজমা খাতুন (৩০), পিরোজপুর জেলার বনানী শিকদার (৩৫), যশোর জেলার শাহিনুর রহমান (৩৫) এবং কুষ্টিয়া জেলার জিহাদ (২৭), মিন্টু (৩৭), রনি (২৮), জনি (৩২), কমল প্রমানিক (২২) ও আসলাম (৩২)। যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, ভালো কাজের আশায় তারা গত ১৮ এবং ২১ মার্চ তারিখে সাতক্ষীরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। পরবর্তী দালালের মাধ্যমে অবৈধ পথে ভারতে হতে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। বুধবার ধান্যখোলা সীমান্ত দিয়ে ভারত হতে অবৈধ পথে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ১৬ জন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৪জন নারী, ১১জন পুরুষ এবং ১টি শিশু রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে অবৈধ বাবে অনুপ্রবেশের অভিযোগে মামলা দিয়ে ৬জনকে শার্শা থানায় এবং ১০জনকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি