1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
অ‌বৈধ বালু উ‌ত্তোল‌নের দা‌য়ে ৫ বালু ব্যবসায়ীকে কারাদণ্ড - শিক্ষা তথ্য
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
মরহুম তারু সরদারের এর ৩৩ তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানিয়েছেন তাঁরা মিয়া (তারু সরদার) ফাউন্ডেশন ভাঙ্গনের কবলে ডাকুয়ার তিন গ্রাম: ঠিকাদারের গাফলতিতে সড়কের কাজে ধীরগতি মরহুম তারু সরদারের এর ৩৩ তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানিয়েছেন তাঁরা মিয়া (তারু সরদার) ফাউন্ডেশন গলাচিপায় নেশার টাকা না পেয়ে ঘরে আগুন রূপগঞ্জে অনুমতি ছাড়াই ভোজ্যতেল ব্লেন্ডিং দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা বাউফলে আগুনে পুড়ে সর্বস্ব হারাল তিন পরিবার খাগড়াছড়ির মানিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে সাড়ে ৮ কেজি গাঁজাসহ যুবক আটক না,গঞ্জে তিন থানার নতুন ওসি পদায়ন প্রধানমন্ত্রী তারেক রহমানের শার্শা আগমন ঘিরে বেনাপোলে ৩ দফা দাবিতে সংবাদ সম্মেলন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন

অ‌বৈধ বালু উ‌ত্তোল‌নের দা‌য়ে ৫ বালু ব্যবসায়ীকে কারাদণ্ড

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩৭১ Time View
মোহাম্মদ আবুল হাশেম, বান্দরবান প্রতিনিধিঃ- বালুমহাল আইন অমান্য করে বালু উত্তোলনের দায়ে বান্দরবানের লামায় ৫ বালু ব্যবসায়ীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।উপজেলার ফাঁসিয়াখালি ইউনিয়নের পেতাইন্না ছড়া এলাকায় বুধবার (২৬ ফেব্রুয়ারী) দুপুরে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতা ভ্রাম্যমান আদালতে এ কারাদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় মো: জমির (৪০) ও মো: আব্দুস সালামকে (৫৫) ৬ মাসের এবং মো: সাদ্দাম হোসেন (২৫), নুরুল আমিন (২৭) ও মো: মিজানুর রহমান (৩৫) কে ২ মাসের কারাদণ্ড দেওয়া হয়। এসময় বালু উত্তোলনে ব্যবহৃত সেলু মেশিন ও পাইপ বিনষ্ট করা হয়েছে। স্থানীয়রা জানান, তারা দীর্ঘদীন ধরে অবৈধভাবে পেতাইন্না ছড়ার বিভিন্ন পয়েন্টে বালু উত্তোলন করে আসছিলেন। সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে দুই জনকে ৬ মাস ও তিন জনকে ২ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। উপজেলার কোথাও অবৈধ উপায়ে মাটি বা বালু উত্তোলন করে কেউ বিক্রি করতে পারবেন না। এ ব্যাপারে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি