1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
অসুস্থ সাগর প্রধানকে দেখতে গেলেন গিয়াসউদ্দিন - শিক্ষা তথ্য
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নির্বাচনী প্রচার প্রচারণা: রাজনৈতিক মহলে তোলপাড় নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক স্বাধীনতাবিরোধী স্লোগান মুছে ‘বিজয় বাংলাদেশ’ কর্মসূচি র‍্যাব-৬ বাগেরহাট কচুয়ায় অভিযান চালিয়ে ৬৫ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে … ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জনসম্পৃক্ত জননেতা অ্যাডভোকেট চান-এর ঈদ শুভেচ্ছা বিনিময় ​ তারুণ্যের আলো বারাকাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৪০টি পরিবারে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান

অসুস্থ সাগর প্রধানকে দেখতে গেলেন গিয়াসউদ্দিন

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ২০৭ Time View

মোঃ পন্ডিত হোসেন বিশেষ প্রতিনিধি :অসুস্থ নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সাগর প্রধানকে দেখতে তাঁর বাসভবনে গিয়েছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন। দলীয় সহকর্মীর পাশে দাঁড়ানোর বার্তা নিয়ে বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে তিনি এই সাক্ষাৎ করেন।

মুহাম্মদ গিয়াসউদ্দিন সিদ্ধিরগঞ্জের গোদনাইল চৌধুরীবাড়িস্থ সাগর প্রধানের বাসভবনে যান। সেখানে তিনি অসুস্থ এই যুবদল নেতার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।

এসময় মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, “আমরা রাজনীতি করি মানুষের জন্য। আমাদের সহকর্মী যদি কেউ অসুস্থ হয় এবং তাদের পরিবারের কেউ যদি কোনো সমস্যায় পড়ে, তাহলে আমরা যেন তাদের খোঁজখবর রাখতে পারি এবং তাদের জন্য দোয়া করতে পারি এবং তাদের পাশে এসে এভাবে দাঁড়াতে পারি।” তিনি সাগর প্রধানসহ অন্যান্য অসুস্থদের জন্য দোয়া করেন, যাতে আল্লাহ তাদের দ্রুত সুস্থ করে দেন।

এসময় আরো উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সহ-সভাপতি জি,এম, সাদরিল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি ডি,এইচ, বাবুল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন, সহ-সভাপতি নাজিমউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, মমতাজ উদ্দিন মন্তুু, ডালিম প্রধানসহ আরো অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি