1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
আইন লঙ্ঘনে কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন; নিবন্ধনের দাবিতে বাংলাদেশ আমজনগণ পার্টি - শিক্ষা তথ্য
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে সড়কের পাশে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার চাঁদাবাজের বিরুদ্ধে জিরো টলারেন্স, তবুও থামানো যাচ্ছে না মদনপুরের চাঁদাবাজ গ্যংদের বিকাশের এজেন্ট কর্মী কাছ থেকে তিন লক্ষ টাকা ছিনতাই পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা সরকারি নির্দেশ অমান্য করে চলছে মদনপুরের ‘ড. আফজাল হোসেন স্কুল এন্ড কলেজ’ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জিনামেজু অনাথ আশ্রমে র‍্যালি ও দেয়ালিকা প্রকাশ পটিয়ায় বেষ্ট বাংলা ট্রাভল এন্ড ট্যুরস যাএা শুরু: বিদেশ ভ্রমণে হয়রানি মুক্ত নির্ভরযোগ্য প্রতিষ্টান তারেক রহমানের দুর্নীতির বিরুদ্ধে বড় বার্তা মতামত: ডঃ জিয়াউদ্দিন হায়দার যথাযোগ্য মর্যাদায় কলাপাড়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত গলাচিপায় নিখোঁজের ৯৬ ঘণ্টা পর তেঁতুলিয়া নদীতে ভেসে উঠল যুবকের লাশ

আইন লঙ্ঘনে কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন; নিবন্ধনের দাবিতে বাংলাদেশ আমজনগণ পার্টি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
  • ৫৩ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের গণতন্ত্রের প্রথম ধাপ কি আমলাতান্ত্রিক জটে বন্দি? সাধারণ মানুষের রাজনৈতিক অধিকার আদায়ে গঠিত দলের নিবন্ধন কেন আটকে আছে নির্বাচন কমিশনের অফিস ফাইলে? স্বেচ্ছাচারিতা’র অভিযোগ তুলে এবার সরাসরি কমিশনের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ আমজনগণ পার্টি। রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের পর থেকেই নিবন্ধন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) ধীরগতি ও বিতর্কিত ভূমিকার অভিযোগ তুলে আসছে বাংলাদেশ আমজনগণ পার্টি। দলটির দাবি, কোনো যৌক্তিক কারণ ছাড়াই এবং স্বেচ্ছাচারী সিদ্ধান্তের মাধ্যমে তাদের নিবন্ধন প্রক্রিয়া দীর্ঘায়িত করা হচ্ছে, যা সংবিধান স্বীকৃত রাজনৈতিক অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।

এই প্রেক্ষাপটে, নির্বাচন কমিশনের কথিত অদক্ষতা ও পক্ষপাতমূলক আচরণের চিত্র দেশবাসীর সামনে তুলে ধরতে জরুরি সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে দলটি। আগামী ২৮ জানুয়ারি ২০২৬, রোজ বুধবার, রাজধানীর পুরানো পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। দলের মুখ্য সংগঠক সোহেল রানা সম্পদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবাদ সম্মেলনে দলের সদস্য সচিব ফাতিমা তাসনিম ও শীর্ষ নেতৃবৃন্দ ইসির বর্তমান ভূমিকা নিয়ে বিস্তারিত তথ্য-উপাত্ত ও বক্তব্য উপস্থাপন করবেন।

তারা অভিযোগ করেন, নিবন্ধন প্রক্রিয়াকে ইচ্ছাকৃতভাবে বাধাগ্রস্ত করে একটি বিশেষ পরিস্থিতি তৈরি করার চেষ্টা চলছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ২০২৬ সালের প্রেক্ষাপটে নতুন দলগুলোর নিবন্ধন পাওয়া এবং কমিশনের স্বচ্ছতা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। এমতাবস্থায় আমজনগণ পার্টির এই সংবাদ সম্মেলন দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিতে পারে। তাই আগামীকাল ২৮ জানুয়ারি ২০২৬ইং (বুধবার) সকাল ১১:০০ টায়। স্থান: ফয়েনাজ টাওয়ার (২য় তলা), ৩৭/২, পুরানো পল্টন, বক্স কালভার্ট রোড, ঢাকা। বাংলাদেশ আমজনগণ পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে সকল মিডিয়ার সম্পাদক /সাংবাদিকদেরকে তথ্য সংগ্রহের আহ্বান জানিয়েছেন দলটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি