1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
আইসিএস মেধা বৃত্তি পরীক্ষায় নূর মুহাম্মদ আইডিয়াল মাদরাসার শতভাগ সাফল্য - শিক্ষা তথ্য
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় পর্যায়ে গীতা পাঠ প্রতিযোগিতায় নারায়ণগঞ্জের ব্যাপক অংশগ্রহণ রাজশাহী প্রেসক্লাব থেকে অব্যাহতি নিলেন রেজাউল-শামসুল রূপগঞ্জে জনকণ্ঠের সাংবাদিকের ওপর হামলা, হত্যাচেষ্টার অভিযোগ ভুক্তভোগীর পক্ষে সংবাদ প্রকাশে কাল হলো সাংবাদিকের সিদ্ধিরগঞ্জে ১০০ গ্রাম গাঁজা ৫২ পুড়িয়া হিরোইন সহ গ্রেফতার-১ প্রশিক্ষিত নারীদের নিয়ে মিথিলা’স কিচেন এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ​বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান : পরিমাপে কারচুপি ও অনিয়মের দায়ে জরিমানা সোনারগাঁওে ৩২ কেজি গাঁজাসহ প্রাইভেটকার উদ্ধার করেছে পুলিশ ফতুল্লায় জুটের গোডাউনে আগুন তাঁতখানা বাইতুন নূর কেন্দ্রীয় জামে মসজিদের নতুন কমিটি গঠন সভাপতি স্বপন, সম্পাদক সামছুজোহা

আইসিএস মেধা বৃত্তি পরীক্ষায় নূর মুহাম্মদ আইডিয়াল মাদরাসার শতভাগ সাফল্য

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৪২ Time View

শামছুল হুদা, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ​সম্প্রতি অনুষ্ঠিত আইসিএস মেধা বৃত্তি পরীক্ষায় অসামান্য সাফল্যের স্বাক্ষর রেখেছে নূর মুহাম্মদ আইডিয়াল মাদরাসা। প্রতিষ্ঠানটি থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা শতভাগ সাফল্য অর্জন করে মাদরাসার গৌরব উজ্জ্বল করেছে। ​মাদরাসা সূত্রে জানা গেছে, এবারের বৃত্তি পরীক্ষায় বিভিন্ন গ্রেডে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তাদের মধ্যে ৪র্থ শ্রেণির শিক্ষার্থী আদিল খান ‘জাতীয় মেধা’ তালিকায় স্থান করে নিয়েছে। এছাড়া একই শ্রেণির আদিব হাসান ‘ট্যালেন্টপুল’ এবং সাইরিন নাহার তুশি ‘সাধারণ গ্রেডে’ বৃত্তি লাভ করেছে।

​শিক্ষার্থীদের এই গৌরবোজ্জ্বল সাফল্যে মাদরাসা কর্তৃপক্ষ, শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে আনন্দের জোয়ার বইছে। এই অভাবনীয় সাফল্যের জন্য মাদরাসা পরিচালনা পরিষদ ও শিক্ষকদের পক্ষ থেকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। ​মাদরাসা কর্তৃপক্ষ জানায়, শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম এবং অভিভাবকদের সচেতন সহযোগিতার ফলেই এই ফলাফল অর্জন সম্ভব হয়েছে। আগামীতেও এই সাফল্যের ধারা অব্যাহত রাখতে প্রতিষ্ঠানটি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি