1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
আওয়ামী সন্ত্রাসীদের’ তাণ্ডব ও নির্বিচারে মানুষ হত্যার বিচারের দাবিতে রূপগঞ্জে জামায়াতের উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নির্বাচনী প্রচার প্রচারণা: রাজনৈতিক মহলে তোলপাড় নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক স্বাধীনতাবিরোধী স্লোগান মুছে ‘বিজয় বাংলাদেশ’ কর্মসূচি র‍্যাব-৬ বাগেরহাট কচুয়ায় অভিযান চালিয়ে ৬৫ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে … ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জনসম্পৃক্ত জননেতা অ্যাডভোকেট চান-এর ঈদ শুভেচ্ছা বিনিময় ​ তারুণ্যের আলো বারাকাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৪০টি পরিবারে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান

আওয়ামী সন্ত্রাসীদের’ তাণ্ডব ও নির্বিচারে মানুষ হত্যার বিচারের দাবিতে রূপগঞ্জে জামায়াতের উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৯৭ Time View

মোঃআবু কাওছার মিঠু রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ ২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বৈঠাধারী ‘আওয়ামী সন্ত্রাসীদের’ তাণ্ডব ও নির্বিচারে মানুষ হত্যার বিচারের দাবিতে রূপগঞ্জে জামায়াতের উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) বিকালে মুড়াপাড়া বাজারে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। রূপগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশে নারায়ণগঞ্জ জেলা আইন বিষয়ক সম্পাদক ও জেলা কর্ম পরিষদ সদস্য এডভোকেট ইসরাফিল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জামায়াতে ইসলামী শূরা ও কর্ম পরিষদ সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী খাঁন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জামায়াতে ইসলামী শূরা ও কর্ম পরিষদ সদস্য মুফতি মোঃ জাহাঙ্গীর আলম, নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনের জামায়াতে মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা, রূপগঞ্জ উপজেলা পশ্চিম আমীর মাওলানা ফারুক আহমাদ, রূপগঞ্জ উপজেলা উত্তর আমীর আব্দুল মজিদ, রূপগঞ্জ উপজেলা উত্তর সেক্রেটারী খাইরুল ইসলাম, রূপগঞ্জ উপজেলা দক্ষিণ সেক্রেটারী আনিসুর রহমান, রূপগঞ্জ উপজেলা পশ্চিম সেক্রেটারী মোহাম্মদ হানিফ ভূঁঞা প্রমুখ। সমাবেশে অতিথিরা বলেন, ‘শেখ হাসিনার নির্দেশে সেদিন লগিবৈঠা দিয়ে ২০০৬ সালের ২৮ অক্টোবর জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদেরকে হত্যা করা হয়। তাই ২৮ অক্টোবরের সেই খুনিদের বিচার করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি