1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করতে হবে-শহীদ উদ্দি চৌধুরী এ্যানি - শিক্ষা তথ্য
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…এবিএম মোশাররফ হোসেন, এমপি লামায় বন্য হাতির আক্রমণে ধানক্ষেতে কৃষকের মৃত্যু র‌্যাব-৬ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুটি প্রতিষ্ঠানর জরিমানা ও একটি সিলগালা করেন রূপগঞ্জে বিগত ১৭ বছরে সরকারী খালগুলো দখল থেকে পুনরুদ্ধার ও মাদক বন্ধ করা হবে -এমপি দিপু ভুঁইয়া ঠাকুরগাঁওয়ে কোটি টাকার কষ্টিপাথরের মূর্তিসহ পাচারকারী গ্রেফতার না’গঞ্জে ফতুল্লা থানা ছাত্র মজলিস’র ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত এমপি এজাজ খানকে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা নির্যাতিত সাংবাদিক ফরিদুল ৬ মামলা ৭ বছরেরও প্রত্যাহার হয়নি, ওসি প্রদীপ রাজার হালে রূপগঞ্জে সড়কের পাশে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার চাঁদাবাজের বিরুদ্ধে জিরো টলারেন্স, তবুও থামানো যাচ্ছে না মদনপুরের চাঁদাবাজ গ্যংদের

আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করতে হবে-শহীদ উদ্দি চৌধুরী এ্যানি

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ৩২৩ Time View
নজির আহম্মদ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করতে হয়, তাহলে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করতে হবে। কারণ একটি দলকে ধরে নিষিদ্ধ করা সম্ভব নয়।’শুক্রবার (২১ মার্চ) সদর উপজেলার মান্দারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে মান্দারি ইউনিয়ন বিএনপি আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন।
এ সময় এ্যানি বলেন, ‘গত ১৬-১৭ বছর স্বৈরাচারী হাসিনা তার পরিবারসহ গুম-খুন ও লুটপাট করেছে। এগুলোর বিচারিক কার্যক্রম শুরু হলে আওয়ামী লীগ এমনিতেই নিষিদ্ধ হয়ে যাবে। বিচার দৃশ্যমান হলে দেশের মানুষ তাদের প্রত্যাখান করবে।’
‘এর-পর, আসুন তাদের এমপি, মন্ত্রী, জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীরা যে সকল অপকর্মের সঙ্গে জড়িত এগুলোরও বিচারিক প্রক্রিয়ার শুরু হওয়া দরকার ছিল। প্রয়োজন ছিলো ৩ মাসের মধ্যেই এসকল বিচার করার। যদি বিচার গুলো হতো, তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথাটা বারবার আসতো না। ৭ মাস চলে গেছে এখন পর্যন্ত হাসিনা ও তার পরিবারের বিচার কার্যক্রম শুরু হয়নি।’
ইফতার মাহফিলের বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, লক্ষ্মীপুর জজকোর্ট (পিপি) আহম্মদ ফেরদাউস মানিক, বিএনপির নেতা নিজাম উদ্দিন ভূঁইয়া, আনোয়ার হোসেন বাচ্চুসহ প্রমুখ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি