1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ-জামায়াতের আমির - শিক্ষা তথ্য
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়ায় ইফতার মাহফিলের বক্তারা রমজান মাস থেকে আমাদের শিক্ষা নেওয়ার আহবান গলাচিপা-হরিদেবপুর খেয়াঘাটে ভাড়া ৫ টাকার বেশি নয়: প্রতিমন্ত্রী নুর এনসিসি প্রকৌশলী রেজাউল ইসলাম রাজুর দুর্নীতির ‘আলাদিনের চেরাগ’: জিম্মি ঠিকাদার, ওএসডি ও লুটপাটের চাঞ্চল্যকর তথ্য বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতির বাড়িতে গভীর রাতে দুর্বৃত্তদের হামলা রূপগঞ্জে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ মাদকসহ শীর্ষ দুই মাদক কারবারি আটক, আহত ৮ যুবদল নেতা দুর্গম পাহাড়ি এলাকায় সিন্দুকছড়ি জোনের মেডিকেল ক্যাম্প: ২৬৮ রোগী পেলেন চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ যশোর অভয়নগর এলাকা থেকে ১২ টি ককটেলসহ ১জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ নওগাঁয় শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ সদস্য ও কর্মীদের মাঝে মাহে রমজান উপলক্ষে শিক্ষা সামগ্রী উপহার দিলো মানব কল্যাণ পরিষদ চট্টগ্রামে পটিয়ায় কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ-জামায়াতের আমির

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ৩০৬ Time View
আসিফ জামান, ঠাকুরগাঁও প্রতিনিধি: ডামি সরকার হওয়ার কারণে আওয়ামী লীগ এক ফুঁৎকারেই উড়ে গেছে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। সোমবার বিকালে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আয়োজনে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন জামায়াতের আমির। ডা: শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে। আওয়ামী লীগের শাসনামলে হওয়া খুন, গুম, লুটপাটের বিচার করে পাচার হওয়া অর্থ ফেরত আনতে হবে।
প্রতিবেশী দেশ হিসেবে ভারতকে সীমা লঙ্ঘন না করারও আহ্বান জানিয়ে জামায়াতের আমির বলেন, ভারত যেন বাংলাদেশের অশান্তির কারণ না হয়। ১৯৭২ সাল থেকে জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সংগঠিত সকল অপরাধের তদন্ত সাপেক্ষে শ্বেতপত্র প্রকাশ করতে হবে। আওয়ামী লীগ সংখ্যালঘু সংখ্যাগুরু ধোঁয়া তুলে কায়দা লুটে সংখ্যালঘুদের সর্বনাশ করে ইসলামপন্থীদের উপর দায় চাপিয়েছে।
সমতার ভিত্তিতে সকল জেলার উন্নয়ন করতে হবে মন্তব্য করে তিনি বলেন, ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও পাবলিক বিশ্ববিদ্যালয় নেই। এটি বৈষম্য করা হয়েছে। আগামী একনেকে ঠাকুরগাঁওয়ের জন্য যেকোন একটি প্রকল্প বাস্তবায়নে গুরুত্ব দিতে হবে।
এসময় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেন, জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আব্দুল হাকিম ও জেলা জামায়েতের আমির অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান সহ জেলা ও উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি