1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
আকিজ সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণে দগ্ধ ৮ শ্রমিক,সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা - শিক্ষা তথ্য
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ পাবলিক পরিবহণে পর্যাপ্ত তেল সরবরাহের সিদ্ধান্ত’-সড়ক ও সেতু মন্ত্রী শেখ র‌বিউল আলম নিরালায় ফোয়াবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি গ্রেফতার সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

আকিজ সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণে দগ্ধ ৮ শ্রমিক,সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
  • ১৮৬ Time View

নারায়ণগঞ্জ প্রতিনিধি নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় একটি সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণে অন্তত আটজন শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কদমরসুল এলাকায় আকিজ কোম্পানির সিমেন্ট কারখানাটিতে এ ঘটনা ঘটে বলে জানান বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মুক্তার আশরাফ। আহতরা হলেন: বরিশালের মো. হান্নান (৪৫), মো. মঞ্জুর (২৮), মো. হাবিব (৪৩), মো. রাকিবুল (২৫), মো. খোরশেদ (৩৫), তারেক (২৬), ফেরদাউস (৩৫)। অপর আরেকজনের নাম জানা যায়নি। ওসি আশরাফ বলেন, “সন্ধ্যা আনুমানিক পৌনে ছয়টার দিকে কারখানাটির বয়লার কক্ষে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতায় কারখানা ভবনের কয়েকটি কক্ষের কাঁচের প্রাচীরও ভেঙে যায়।

” এ ঘটনায় বয়লার কক্ষে কর্মরত আটজন শ্রমিকের শরীরের ‘সামান্য কিছু’ অংশ পুড়ে যায় এবং তাদের শরীর কাঁচের আঘাত লাগে বলে জানান এ পুলিশ কর্মকর্তা। আহতদের প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। “তবে, তারা আউট অব ডেঞ্জার”, যোগ করেন গোলাম মুক্তার। রাত দশটার দিকে জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, “আকিজ সিমেন্ট ফ্যাক্টরির আটজন দগ্ধকে কিছুক্ষণ আগে জরুরি বিভাগে আনা হয়েছে।

তাদের দগ্ধের পরিমাণ এখনো নিরূপন করা হয়নি।” নাম প্রকাশে অনিচ্ছুক আকিজ সিমেন্ট ফ্যাক্টরির এক কর্মকর্তা মুঠোফোনে বলেন, “ঘটনাটি সন্ধ্যার দিকে ঘটে। আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি। আহতরা হাসপাতালে আছেন। তবে, তারা সকলেই শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।” এদিকে দূর্ঘটনার সংবাদের খবরে গনমাধ্যম কর্মীদের আকিজ কোম্পানির সিমেন্ট কারখানাটির ভিতরে প্রবেশের অনুমতি দেয়নি প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। স্থানীয় রাজনৈতিক নেতা ও প্রশাসনের নগ্ন হস্তেক্ষপও লক্ষ করা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি