1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
আগামী সোমবার রোয়াংছড়িতে আসছেন জাবেদ রেজা: নির্বাচনী প্রচারণায় - শিক্ষা তথ্য
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে জাটকা নিধনে সচেতনতামূলক সভা ও মানববন্ধন কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন বাউফলের উন্নয়ন ও সুরক্ষায় সবাইকে দায়িত্ব নিতে হবে………… ড. শফিকুল ইসলাম মাসুদ লক্ষ্মীপুরে প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও ওয়ার্ড বিএনপি সেক্রেটারি আগে হকার উচ্ছেদ পরে পূর্ণবাসন যানজট নিরসনের বিভন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে নাসিক প্রশাসক খুলনা আড়ংঘাটার শীর্ষ সন্ত্রাসী সুজনকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে র‍্যাব-৬ রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার বাউফলে ইয়াবাসহ কিশোর আটক মরহুম তারু সরদারের এর ৩৩ তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানিয়েছেন তাঁরা মিয়া (তারু সরদার) ফাউন্ডেশন ভাঙ্গনের কবলে ডাকুয়ার তিন গ্রাম: ঠিকাদারের গাফলতিতে সড়কের কাজে ধীরগতি

আগামী সোমবার রোয়াংছড়িতে আসছেন জাবেদ রেজা: নির্বাচনী প্রচারণায়

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
  • ৭৮ Time View

​রোয়াংছড়ি প্রতিনিধিঃ চিংনু মং মারমা। ​আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় নির্বাচনী আমেজ তুঙ্গে। আগামী ০২ ফেব্রুয়ারি ২০২৬, রোজ সোমবার নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে রোয়াংছড়িতে আসছেন বান্দরবান জেলা বিএনপির প্রভাবশালী নেতা ও সদস্য সচিব জাবেদ রেজা। ​রোয়াংছড়ির কৃতি সন্তান এবং বান্দরবান জেলা বিএনপির অন্যতম সদস্য বাবু মাওসেতং তঞ্চঙ্গ্যা জাবেদ রেজার এই আগমনের বিষয়টি নিশ্চিত করেছেন। ​দলীয় সূত্রে জানা গেছে, সোমবার দিনব্যাপী রোয়াংছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালাবেন জাবেদ রেজা। এসময় জেলা ও উপজেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ তার সাথে উপস্থিত থাকবেন। জাবেদ রেজার এই সফরকে কেন্দ্র করে স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

​বাবু মাওসেতং তঞ্চঙ্গ্যা জানান, “রোয়াংছড়ির মাটি ও মানুষের সাথে বিএনপির যে নিবিড় সম্পর্ক, তা আরও সুসংহত করতেই আমাদের এই প্রচারণা। জাবেদ রেজা ভাইয়ের আগমনকে ঘিরে আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। আশা করছি, এই সফরের মাধ্যমে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন আরও বেগবান হবে।” ​নির্বাচনী এই সফরে জাবেদ রেজা স্থানীয় জনগণের সাথে মতবিনিময় করবেন এবং ধানের শীষের পক্ষে ভোট ও দোয়া প্রার্থনা করবেন। বিএনপির এই হেভিওয়েট নেতার আগমনকে কেন্দ্র করে রোয়াংছড়িতে কঠোর নিরাপত্তার পাশাপাশি ব্যাপক লোকসমাগমের সম্ভাবনা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি