1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
আগামী ২৯ নভেম্বর ছাতক উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নির্বাচনী প্রচার প্রচারণা: রাজনৈতিক মহলে তোলপাড় নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক স্বাধীনতাবিরোধী স্লোগান মুছে ‘বিজয় বাংলাদেশ’ কর্মসূচি র‍্যাব-৬ বাগেরহাট কচুয়ায় অভিযান চালিয়ে ৬৫ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে … ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জনসম্পৃক্ত জননেতা অ্যাডভোকেট চান-এর ঈদ শুভেচ্ছা বিনিময় ​ তারুণ্যের আলো বারাকাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৪০টি পরিবারে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান

আগামী ২৯ নভেম্বর ছাতক উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৮৪ Time View

সেলিম মাহবুব,ছাতকঃছাতক উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি’র ত্রি-বার্ষিক সম্মেলন ও নির্বাচন উপলক্ষে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের এক সভা শনিবার ১ নভেম্বর সকাল ১১ টায় গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়।

সভায় সন্মেলন ও নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৯ নভেম্বর। এ লক্ষে সভায় দায়িত্বশীল শিক্ষক আনোয়ার হোসেন, শিক্ষক বরুন কান্তি দাশ, শিক্ষক নজরুল ইসলাম, শিক্ষক মাওঃ আব্দুল মুকিত, শিক্ষক মো. সফিক আহমদ-কে নিয়ে একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।

ছাতক উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আহ্বায়ক সমতা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে ও এলঙ্গি মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুল ওয়াহাবের পরিচালনায় সম্মেলন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক আহবায়ক, ছাতক সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মঈনুল হোসেন চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাতক উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি’র সাবেক সভাপতি, গনিপুর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন, গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিক আতাউর রহমান, মঈনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু রায়হান খান, গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও সমিতির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল করিম বকুল।

সভায় আরো বক্তব্য রাখেন এবং মতামত ব্যক্ত করেন, ছাতক উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সিনিয়র শিক্ষকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি