1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
আগে হকার উচ্ছেদ পরে পূর্ণবাসন যানজট নিরসনের বিভন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে নাসিক প্রশাসক - শিক্ষা তথ্য
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও ওয়ার্ড বিএনপি সেক্রেটারি আগে হকার উচ্ছেদ পরে পূর্ণবাসন যানজট নিরসনের বিভন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে নাসিক প্রশাসক খুলনা আড়ংঘাটার শীর্ষ সন্ত্রাসী সুজনকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে র‍্যাব-৬ রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার বাউফলে ইয়াবাসহ কিশোর আটক মরহুম তারু সরদারের এর ৩৩ তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানিয়েছেন তাঁরা মিয়া (তারু সরদার) ফাউন্ডেশন ভাঙ্গনের কবলে ডাকুয়ার তিন গ্রাম: ঠিকাদারের গাফলতিতে সড়কের কাজে ধীরগতি মরহুম তারু সরদারের এর ৩৩ তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানিয়েছেন তাঁরা মিয়া (তারু সরদার) ফাউন্ডেশন গলাচিপায় নেশার টাকা না পেয়ে ঘরে আগুন রূপগঞ্জে অনুমতি ছাড়াই ভোজ্যতেল ব্লেন্ডিং দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা

আগে হকার উচ্ছেদ পরে পূর্ণবাসন যানজট নিরসনের বিভন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে নাসিক প্রশাসক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ২৬ Time View
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

মোঃ পন্ডিত হোসেন বিশেষ প্রতিনিধি: নারায়ণগঞ্জ নগরীর প্রধান প্রধান সড়কের ফুটপাত হতে হকার উচ্ছেদ ও যানজট নিরসনের লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে নগর ভবন অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান।
এসময় বিভিন্ন দলের নেতৃবৃন্দ তাদের বক্তৃতায় বলেন, নারায়ণগঞ্জ একটি জনবহুল ব্যবসায়ী এলাকা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে এসে জীবন ধারন করছেন। একসময় নগরীতে হকারের সংখ্যা ছিলো খুবই কম। ইদানীংকালে লক্ষ্য করা যাচ্ছে দুই থেকে আড়াই হাজার হকার শহর জুড়ে দোকান নিয়ে পসরা সাজিয়ে বসছে। এতে করে মানুষ বাধ্য হচ্ছে সড়কে চলাচল করতে। যার ফলে অনেক সময় দূর্ঘটনাও ঘটে। এছাড়াও বক্তারা শহরের ভিতরে অতিরিক্ত অবৈধ অটোরিক্সা চলাচলের কারনে জ্যাম আরও অসহনীয় হয়ে যাচ্ছে। তাই প্রথমে তাদের উচ্ছেদ করুন পরবর্তীতে পূণর্বাসন করা হবে।

সভাপতি তার বক্তব্যে বলেন, নারায়ণগঞ্জ শহরে হকার ও যানজট সমস্যা প্রকট আকার ধারন করেছে। যার ফলে নগরবাসীকে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হতে হচ্ছে। নগরবাসীকে এ ভোগান্তি থেকে রেহাই দিতে সকল দলের নেতৃবৃন্দকে নিয়ে আমরা এ সভার আয়োজন করেছি। অনেকেই অনেক ধরনের প্রস্তাব দিয়েছেন নগরীকে ফুটপাত ও যানজটমুক্ত করার জন্য। তবে আমরা প্রথমে নগর থেকে হকার উচ্ছেদ করবো পরবর্তীতে তাদের পূর্ণবাসনের ব্যবস্থা করবো। এছাড়াও নগরীতে যে যানজট সমস্যা রয়েছে সেটা নিরসনেও আমরা খুব দ্রুত পদক্ষেপ নিবো।

এসময় আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশা, ফতেহ মোঃ রেজা রিপন, মনির হোসেন, মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, ডিআইটি মসজিদের খতিব মাওলানা আব্দুল আউয়াল, আইনজীবী সমিতির সভাপতি এড. সরকার হুমায়ুন কবীর, ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বী, ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, কমরেড মন্টু ঘোষ, আলীরটেক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, গণসংহতি আন্দোলন জেলার সমন্বয়ক তরিকুল সুজন সহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি