1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
আড়াইহাজারে বাক প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার, এলাকায় চাঞ্চল্য - শিক্ষা তথ্য
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নির্বাচনী প্রচার প্রচারণা: রাজনৈতিক মহলে তোলপাড় নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক স্বাধীনতাবিরোধী স্লোগান মুছে ‘বিজয় বাংলাদেশ’ কর্মসূচি র‍্যাব-৬ বাগেরহাট কচুয়ায় অভিযান চালিয়ে ৬৫ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে … ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জনসম্পৃক্ত জননেতা অ্যাডভোকেট চান-এর ঈদ শুভেচ্ছা বিনিময় ​ তারুণ্যের আলো বারাকাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৪০টি পরিবারে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান

আড়াইহাজারে বাক প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার, এলাকায় চাঞ্চল্য

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১১৫ Time View

নারায়ণগঞ্জ প্রতিনিধি:নারায়ণগঞ্জের আড়াইহাজারে ওরস থেকে তুলে নিয়ে এক বাক প্রতিবন্ধী ষোড়শী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার বিশনন্দী ইউনিয়নের দয়াকান্দা পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্তের নাম মো. আসমত আলী ওরফে আছু (৩৮)। আসু মিয়া দয়াকান্দা এলাকার বাতেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই কিশোরী রাতে স্থানীয় শাহীন দেওয়ানের বাড়িতে আয়োজিত ওরসে যান। সেখান থেকে প্রতিবেশী আসমত আলী তাকে জোর করে তুলে নিয়ে দয়াকান্দা খালপাড়ের একটি নির্জন ঝোপে নিয়ে যায় এবং সেখানে জোরপূর্বক ধর্ষণ করে।
ভুক্তভোগীর মা জানান, অনেক কাকুতি-মিনতি করেও তার মেয়েকে বাঁচানো যায়নি। ঘটনার পর কিশোরী কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে পরিবারের কাছে সবকিছু খুলে বলে। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। ভুক্তভোগীর পরিবার জানিয়েছে, শুক্রবার তারা থানায় অভিযোগ দাখিল করেছেন।
স্থানীয়রা অভিযোগ করেন, প্রতিবছর ওই বাড়িতে অনুমোদন ছাড়া ওরসের আয়োজন হয়। সেখানে মাদকের আসর বসানো হয় এবং কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা থাকে না। তাদের দাবি, এই কারণে একের পর এক অঘটন ঘটছে।

আড়াইহাজার থানার ওসি (তদন্ত) সাইফুউদ্দিন বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আসামীকে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয়রা প্রশাসনের কঠোর নজরদারি ও অনুমোদনবিহীন সমাবেশ বন্ধের দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি