1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা প্রতিপক্ষের হামলায রক্তাক্ত যখম- আদালতে মামলা - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নির্বাচনী প্রচার প্রচারণা: রাজনৈতিক মহলে তোলপাড় নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক স্বাধীনতাবিরোধী স্লোগান মুছে ‘বিজয় বাংলাদেশ’ কর্মসূচি র‍্যাব-৬ বাগেরহাট কচুয়ায় অভিযান চালিয়ে ৬৫ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে … ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জনসম্পৃক্ত জননেতা অ্যাডভোকেট চান-এর ঈদ শুভেচ্ছা বিনিময় ​ তারুণ্যের আলো বারাকাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৪০টি পরিবারে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা প্রতিপক্ষের হামলায রক্তাক্ত যখম- আদালতে মামলা

Reporter Name
  • Update Time : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৮৩ Time View

মনিরুজ্জামান জুলেট, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃ  শ্যামনগর উপজেলার যতীন্দ্রনগর পল্লীতে গত ১৭ অক্টোবর বিকাল ৫টায় আবুল হাশেম গাজীর বসতভিটা জবর দখল করার জন্য একই এলাকার জাহাঙ্গীর, নজরুল ও আসলাম সহ ৮/৯ জন দেশীয় অস্ত্র নিয়ে মূল্যবান গাছ গাছালি কাটতে থাকে,এ সময় আবুল হাশেমের পুত্র আলতাফ হোসেন প্রতিবাদ করলে আসামী জাহাঙ্গীর আলম লোহার প্লাস দিয়ে তার মুখে জোরে আঘাত করলে ৩টি দাত ভেঙে যায় এবং রক্তাক্ত জখম হয়। এ সময় তার ডাক চিৎকারে বোন ছুটে আসলে তাকে দখলকারীরা মারপিট করে ফুলা জখম করে। একপর্যায়ে তার শাড়ি কাপড় টানা হেচড়া করে শীলতাহানি ঘটায়। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ভর্তি করে। তবে আলতাফ হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করেন।

এ ঘটনায় আলতাফ হোসেন বাদি হয়ে গত ২২ অক্টোবর বিজ্ঞ আমলী ৫নং  আদালত ( শ্যামনগর)  সাতক্ষীরায জাহাঙ্গীর সহ  ৯ জনকে আসামি করে সি আর পি ৮৯৪/২৫ মামলা করেন। বিজ্ঞ আদালত মামলাটি তদন্ত-পূর্বক প্রতিবেদন দেওয়ার জন্য পিবিআইতে প্রদান করেছেন। এ ছাড়া  আসামীদের বিরুদ্ধে সাতক্ষীরা আদালতে ১৪৫ ধারায় মামলা করলে বিজ্ঞ আদালত শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য শ্যামনগর থানা কে নির্দেশ দিয়েছেন। অপরদিকে আসামিরা নালিসি জমি দখলসহ তাদেরকে জীবন নাশের হুমকি দিচ্ছে। এদিকে উক্ত জমি নিয়ে শ্যামনগর সহকারি জজ  আদালতে আবুল হাশেম গাজী বাদী হয়ে দেং ১৬৬/২৫ মামলা দায়ের করেন।

বিজ্ঞ আদালত উক্ত মামলায় বিবাদীদের বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন। অথচ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিবাদীরা উক্ত জমি দখল করতে যায়। যাহা সম্পূর্ণ আইন পরিপন্থী। এ বিষয়ে স্থানীয় মুন্সিগঞ্জ ইউপি পরিষদের সদস্য আব্দুল জলিল বলেন আদালতের নিষেধাজ্ঞা আদেশ অমান্য করে দখল এবং হামলা করেছে শুনেছি মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম মোড়ল বলেন আদালতের নির্দেশ অমান্য করে জমি দখল করা আসলে দুঃখজনক হামলার ঘটনা শুনেছি পরে আদালতে মামলা হয়েছে শুনেছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি