1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
আদিবাসী রাখাইন সম্প্রদায়ের নারী, পুরুষরা পেল ইউএনওর শীতবস্ত্র উপহার - শিক্ষা তথ্য
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ পাবলিক পরিবহণে পর্যাপ্ত তেল সরবরাহের সিদ্ধান্ত’-সড়ক ও সেতু মন্ত্রী শেখ র‌বিউল আলম নিরালায় ফোয়াবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি গ্রেফতার সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

আদিবাসী রাখাইন সম্প্রদায়ের নারী, পুরুষরা পেল ইউএনওর শীতবস্ত্র উপহার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬
  • ৮২ Time View
কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি  : পটুয়াখালীর কলাপাড়ায় শীতের তীব্রতা লাঘবে ইউএনও এর কাছ থেকে কম্বল পেয়ে খুশি হলেন আদিবাসী রাখাইন সম্প্রদায়ের নারী, পুরুষ সদস্যরা। রবিবার রাতে কলাপাড়া ইউএনও কাউছার হামিদ তীব্র শীত উপেক্ষা করে উপজেলার গোড়া আমখোলা পাড়া, কেরানিপাড়ায় রাখাইন পরিবারের সদস্যদের হাতে কম্বল তুলে দেন। এসময় তাঁর সাথে ছিলেন কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোকসেদুল আলম, সিপিপি’র সহকারী পরিচালক আসাদুজ্জামান খান, এলজিইডি’র সহকারী প্রকৌশলী মো. মনিরুজ্জামান।
এর আগে একই দিন সন্ধ্যায় পৌরশহরের এতিমখানা হাফিজিয়া মাদ্রাসার শিশু শিক্ষার্থী, ফায়ার ফাইটার সদস্য, নীলগঞ্জ মাদ্রাসার শিক্ষার্থী, মহিপুর থানার হাজতখানায় আটককৃত বন্দিদের জন্য প্রায় ৮০০ কম্বল বিতরণ করেন ইউএনও কাউছার হামিদ। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোকসেদুল আলম বলেন, দুর্যোগ ও ত্রান অধিদপ্তরের সহায়তায় উপজেলায় দু:স্থ মানুষের মাঝে ২৯০০ কম্বল বিতরন করা হয়েছে। শীতার্ত মানুষের জন্য বিতরন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি