1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
আনন্দঘন পরিবেশে আলিপুর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত, সভাপতি হানিফ, আলমগীর সম্পাদক - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নির্বাচনী প্রচার প্রচারণা: রাজনৈতিক মহলে তোলপাড় নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক স্বাধীনতাবিরোধী স্লোগান মুছে ‘বিজয় বাংলাদেশ’ কর্মসূচি র‍্যাব-৬ বাগেরহাট কচুয়ায় অভিযান চালিয়ে ৬৫ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে … ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জনসম্পৃক্ত জননেতা অ্যাডভোকেট চান-এর ঈদ শুভেচ্ছা বিনিময় ​ তারুণ্যের আলো বারাকাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৪০টি পরিবারে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান

আনন্দঘন পরিবেশে আলিপুর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত, সভাপতি হানিফ, আলমগীর সম্পাদক

Reporter Name
  • Update Time : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ১১১ Time View

মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি। বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে আলিপুর বাজার ব্যবসায়ী কমিটি নির্বাচন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। মৎস্য বন্দর হিসেবে পরিচিত পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ১টি গুরুত্বপূর্ণ বাজার এই আলিপুর বাজার। শনিবার সকাল আটটা থেকে বিকাল ৪ টা পর্যন্ত নিরবিচ্ছিন্ন হয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনের সাতটি পদের অধীনে ১৮ জন প্রার্থী তাদের প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে আলহাজ্ব মো. আবু হানিফ খান সভাপতি এবং মোহাম্মদ আলমগীর হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। কমিটির অন্যান্য নির্বাচিত সদস্যরা হলেন, সহ-সভাপতি হাজী মুহাম্মদ মহিবুল্লাহ মুসাল্লি, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহিন হাওলাদার, কোষাধ্যক্ষ সাইদুর রহমান তুহিন, প্রচার সম্পাদক মোহাম্মদ রেদওয়ান এবং দপ্তর সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম খান।

জানা গেছে, গত ৯ অক্টোবর নির্বাচনী তফসিল ঘোষণার পর প্রার্থী এবং তাদের কর্মী-সমর্থকরা দিনরাত ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেছেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও নির্বাচন পরিচালনাকারী প্রিজাইডিং অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান খান বলেন, আলীপুর বাজার ব্যবসায়ী কমিটি নির্বাচন ২০২৫ এ মোট ভোটার সংখ্যা ছিল ৭১১ জন। মোট পদ ০৭ টি,  প্রতিদ্বন্দ্বী প্রার্থী সংখ্যা ১৮ জন। নির্বাচনে সভাপতি প্রার্থী সংখ্যা ছিল চারজন, সহ-সভাপতি দুইজন, সাধারণ সম্পাদক তিনজন, সহ-সাধারণ সম্পাদক ৩জন, কোষাধ্যক্ষ দুইজন, প্রচার সম্পাদক দুইজন এবং দপ্তর সম্পাদক পদে দুইজন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

আমাদের এই টীমে সহকারী প্রিজাইডিং অফিসার ছিল ০৪ জন, পোলিং অফিসার ০৮ জন, নির্বাচন পরিচালনা পর্ষদের সদস্য ১০ জন, পুলিশ বাহিনী, আনসার, ডি বি সহ মোট ২০ জন সদস্য নির্বাচন পরিচালনা কাজে সহযোগিতা করেছেন। অত্যন্ত সুষ্ঠু, সুন্দর, উৎসাহ, উদ্দীপনা ও আনন্দ মুখর পরিবেশে ভোটারেরা ভোটাধিকার প্রয়োগ করছেন। তিনি আরও বলেন, ৬৯৪ জন ভোটার অর্থাৎ ৯৭ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। স্থানীয় সকল ভোটার ও সাধারণ জনগণের সক্রিয় অংশগ্রহণ এবং সহযোগিতার কারণে সুন্দর একটি অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে দাবি করেন এই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি