1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জিনামেজু অনাথ আশ্রমে র‍্যালি ও দেয়ালিকা প্রকাশ - শিক্ষা তথ্য
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও ওয়ার্ড বিএনপি সেক্রেটারি আগে হকার উচ্ছেদ পরে পূর্ণবাসন যানজট নিরসনের বিভন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে নাসিক প্রশাসক খুলনা আড়ংঘাটার শীর্ষ সন্ত্রাসী সুজনকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে র‍্যাব-৬ রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার বাউফলে ইয়াবাসহ কিশোর আটক মরহুম তারু সরদারের এর ৩৩ তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানিয়েছেন তাঁরা মিয়া (তারু সরদার) ফাউন্ডেশন ভাঙ্গনের কবলে ডাকুয়ার তিন গ্রাম: ঠিকাদারের গাফলতিতে সড়কের কাজে ধীরগতি মরহুম তারু সরদারের এর ৩৩ তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানিয়েছেন তাঁরা মিয়া (তারু সরদার) ফাউন্ডেশন গলাচিপায় নেশার টাকা না পেয়ে ঘরে আগুন রূপগঞ্জে অনুমতি ছাড়াই ভোজ্যতেল ব্লেন্ডিং দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জিনামেজু অনাথ আশ্রমে র‍্যালি ও দেয়ালিকা প্রকাশ

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৭ Time View

মোহাম্মদ আবুল হাশেম বান্দরবান প্রতিনিধি ​মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘জিনামেজু অনাথ আশ্রম’-এর আয়োজনে র্যালি ও দেয়ালিকা প্রকাশ করা হয়েছে। ​শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৭টায় লামা উপজেলার ইয়াংছা জিনামেজু টেকনিক্যাল ইনস্টিটিউটের সম্মুখে লামা-চকরিয়া সড়কে এই র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে আশ্রম প্রাঙ্গণে একটি দেয়ালিকা প্রকাশ করা হয়। ​লামা-চকরিয়া সড়কে খালি পায়ে প্রভাতফেরি অনুষ্ঠিত হওয়ার পাশাপাশি আশ্রমের ভেতরে শিশুদের জন্য আয়োজন করা হয়েছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের। যে শিশুদের পৃথিবীতে আপন বলতে কেউ নেই, তাদের মুখে নিজের ভাষার জয়গান ফুটিয়ে তোলাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। ​অনুষ্ঠানে অংশ নেওয়া শিশু-কিশোরেরা আবেগপ্রবণ হয়ে বলে, “আজ অনেক নতুন শব্দ শিখলাম। শহীদ মিনারের ছবি আঁকতে পেরে আমার খুব ভালো লাগছে।” ​আয়োজকদের মতে, সমাজের এই অবহেলিত শিশুদের মূলধারায় সম্পৃক্ত করতে এবং তাদের মাঝে দেশপ্রেম জাগ্রত করতে এ ধরনের আয়োজন প্রতিবছর অব্যাহত রাখা প্রয়োজন। জিনামেজু অনাথ আশ্রমের প্রতিষ্ঠাতা ও পরিচালক উ নন্দমালা মহাথের বলেন, “এই শিশুরা পরিবারহীন হতে পারে, কিন্তু তারা দেশহীন বা ভাষাহীন নয়। তাদের মনের ভেতরে নিজের ভাষার প্রতি ভালোবাসা এবং একুশের চেতনা জাগিয়ে তুলতেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি