1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
আন্তর্জাতিক লেখক দিবসে বাংলাদেশ রাইটার্স ক্লাব না’গঞ্জ এর দিনব্যাপি অয়োজন - শিক্ষা তথ্য
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২২ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি শিবুদাসের নেতৃত্বে গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত সেনাবাহিনীর অভিযানে, রূপগঞ্জে অস্ত্র ও গোলাবারুদসহ ২ শীর্ষ সন্ত্রাসী আটক পটুয়াখালী-২ বাউফল আসনে ‘হ্যা’ ভোটের প্রচারণা গাড়ীর উদ্বোধন পটিয়ায় সোহেল হত্যার প্রধান আসামি কায়েস বাকলিয়ায় গ্রেফতার রোয়াংছড়িতে ধানের শীষের পক্ষে জাবেদ রেজার নেতৃত্বে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা আবুল কালাম’র গণসংযোগে বিশাল মিছিল নিয়ে না’গঞ্জ মহানগর শ্রমিক দলের যোগদান পটিয়ায় গণমিছিলপূর্ব সমাবেশে আহছান উল্লাহ: শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার বিএনপি নেই এখন, পটিয়াকে জেলা ঘোষণার দাবি তুলতে হবে হাতী মার্কায় ভোট দিয়ে আমাকে আপনাদের সেবা করার সুযোগ করে দিবেন: মোহাম্মদ আলী সোনারগাঁওয়ে পিস্তল উঁচিয়ে গুলিবর্ষণকারী জিয়া অস্ত্র সহ গ্রেফতার পটুয়াখালী-৩ আসনে প্রচারণার সময়সূচি নিয়ে উত্তেজনা: নুর-মামুনকে রিটার্নিং অফিসারের চিঠি

আন্তর্জাতিক লেখক দিবসে বাংলাদেশ রাইটার্স ক্লাব না’গঞ্জ এর দিনব্যাপি অয়োজন

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ২৪৪ Time View

নিজস্ব সংবাদদাতা: “শান্তির পৃথিবী চাই-সাম্য ন্যায়ের স্বদেশ চাই” এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ রাইটার্স ক্লাব ঘোষিত ৩১ ডিসেম্বর এয়োবিংশতিতম আন্তর্জাতিক লেখক দিবস উপলক্ষে দিনব্যপি (চারটি পর্বে) অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ লেখক সন্মেলন-২০২৪। সোমবার (৩০ ডিসেম্বর) নগরীর আলী আহম্মেদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনের ৫ম তলায় পরীক্ষণ হলে বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রথম পর্ব সকাল ১০ টায় বাংলাদেশ লেখক সন্মেলন অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন- কবি হালিম আজাদ। এ পর্বের সভাপতিত্ব করেন- কবি শফিকুল ইসলাম আরজু। এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন- কবি বাপ্পি সাহা, কবি নাসিম আফজাল। ও-ই সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ছড়াকার ইউসুফ আলী এটম, কবি সাগর আসগর, কবি ও নাট্য অভিনেতা এ. বি. এম. সোহেল রশিদ ও কবি আল আশরাফ বিন্দু।

দ্বিতীয় পর্ব সেমিনার পর্বে প্রবন্ধ উপস্থাপন করেন- কবি শাহ মোহাম্মদ সানাউল হক, আলোচক ছিলেন- নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. রুমন রেজা, কবি করীম রেজা, কবি শাহেদ কায়েস। শুভেচ্ছা বক্তব্য রাখেন- কবি রইস মুকুল, স্বাগত বক্তব্য রাখেন- কবি মোহাম্মদ আল মনির। সেমিনার পর্বের সভাপতিত্ব করেন- কবি ফরিদুল মাইয়ান।

কবি রণজিৎ মোদক’র সভাপতিত্বে তৃতীয় পর্বে আয়োজিত হয় স্বরচিত কবিতা পাঠ। কবিকন্ঠে কবিতা পাঠের মধ্যমণি হিসেবে উপস্থিত ছিলেন- কবি মাহমুদুল হাসান নিজামী। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কবি সালাম জুবায়ের, শিশু সাহিত্যিক মালেক মাহমুদ, কবি আল হাফিজ, কবি কবির হুমায়ুন, কবি আশ্রাফ আলী উজ্জ্বল, পুঁথি পাঠ করেন- জালাল খান ইউসুফী।

কবি আনিসুল হক’র সভাপতিত্বে সমাপনী পর্বে আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কবি ফরিদুজ্জামান, কবি ইউসুফ রেজা, কবি মাহমুদুল হাসান, কবি জাহাঙ্গীর হোসেন, কবি নাসিমা শিউলিম। দিনব্যাপি এ অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন- কবি রাজলক্ষী ও কবি মাকসুদা ইয়াসমিন। বাংলাদেশ লেখক সন্মেলনের এ আয়োজনে নারায়ণগঞ্জ জেলা সহ দেশ বরেণ্য অনেক লেখকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি