1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
আন্দোলনকারীদের নিবৃত্ত করলেন না'গঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
উন্নয়ন-অধিকার প্রতিষ্ঠায় ১২ তারিখ ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান তারেক রহমানের সফরে আমাদের অত্যন্ত ইতিবাচক ভূমিকা রেখেছে-মির্জা ফখরুল দিনের ভোট দিনে ঝুঁকি নয়, খুঁজুন আস্থার পথ ‘সরকার পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজি দুর্নীতি দখলদারিত্ব কমেনি’-অধ্যাপক শাহ আলম পটিয়ায় জায়গা নিয়ে বিরোধ: সংঘর্ষের আশংকা: থানায় জিডি রূপগঞ্জে বিএনপির ৩০ নেতাকর্মীর জামায়াতে যোগদান রূপগঞ্জে বিএনপির সমাবেশ ও গণমিছিলে মানুষের ঢল রূপগঞ্জে দাঁড়িপাল্লা প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আগুনের প্রতিবাদে সংবাদ সম্মেলন রূপগঞ্জ পূর্বাচলে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত, আহত এক সাংবাদিকরা ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন না এমন সিদ্ধান্ত ইসির কিনা জানতে চায়

আন্দোলনকারীদের নিবৃত্ত করলেন না’গঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৭৯ Time View
নিজস্ব সংবাদদাতা: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন’র বদলির আদেশ প্রত্যাহারের দাবীতে রাস্তায় আন্দোলনে নামে সিটি কর্পোরেশন যানজট নিরসনে দায়িত্বে থাকা কর্মীরা।
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে এমন দাবী নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে জড়ো হয় কয়েকশ’ত কর্মী।
খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আন্দোলনে জড়িতদের খবর দেন প্রধান নির্বাহী কর্মকর্তা। তাদেরকে আন্দোলন স্থগিত রেখে কাজে যোগ দিতে বলেন। পরে আন্দোলনকারীরা সকলেই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ভবনে এসে প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে দেখা করেন।
এসময় আন্দোলনকারীদের উদ্দেশ্যে তিনি বলেন- তোমাদের পাওয়া এ ভালবাসার কথা আমি কখনোই ভুলব না। এটা আমার জীবনের এক অন্যতম প্রাপ্তি। কিন্তু আমরা সরকারী কর্মকর্তাদের নিয়মের মধ্য দিয়ে চলতে হয়। চাকরি জীবনে বদলি একটা নিয়মিত প্রক্রিয়া। এটাকে মেনে নিতেই হবে।
তিনি আরও বলেন- আমাদের প্রত্যেকের দায়িত্বের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। তোমরা সকলেই কাজে ফিরে যাও। এটাই হবে আমার প্রতি তোমাদের দেখানো আসল ভালবাসা।
এসময় আন্দোলনে নেতৃত্ব দেয়া সম্রাট হোসেন বলেন- উনি (সিইও) একজন মানবিক কর্মকর্তা। আমাদের মাথার উপরে ছায়ার মতো রয়েছেন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে যখন হামলা হয়, তখন তিনি আমাদের নিরাপদে আগলে রেখেছেন। আমরা চাই সরকার তা বদলীর আদেশ পুনর্বিবেচনা করুক।
আন্দোলনের অন্যতম আয়শা বলেন- আমরা শান্তিপূর্ণভাবে দাবী জানাতে প্রেস ক্লাবের সামনে জড়ো হয়েছিলাম। কিন্তু স্যারের (সিইও) এর অনুরোধে স্থগিত করে চলে এসেছি।
প্রসঙ্গত, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন শিল্পকলা একাডেমীর সচিব হিসেবে বদলী হয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি