1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
আপনি নিরপেক্ষ থাকবেন, জাতির আশা আকাঙ্ক্ষা পূরণে আমরা আপনাকে সর্বাত্মক সহযোগিতা করবো -অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার - শিক্ষা তথ্য
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লার কাঠেরপুলে আ.লীগের অফিসকে বিএনপি অফিস বানানোর পায়তার; নেপথ্যে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শান্ত-বাপ্পি ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন লেখক ও সাংবাদিক শিমুল হোসেন বিএনপি’র নাম ভাঙিয়ে মুকুল ও সাইদুর’র শেল্টারে চর কাশীপুরে জাহাঙ্গীর’র মাদকের বিশাল আস্তানা মানুষকে পরনির্ভর নয় স্বনির্ভর করুন : মোমিন মেহেদী বিএনপি নেতা রাজিবের পক্ষে পশ্চিম আইলপাড়ায় ঈদ সামগ্রী বিতরণ করলো সমাজকর্মীরা সেচ এবং কৃষি নির্ভর অর্থনীতিকে প্রসারিত করার প্রকল্প গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান’ -নুরুল হক নুর, প্রতিমন্ত্রী অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত রূপগঞ্জের শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে চাঁদপুর ও বরিশালগামী বিশেষ লঞ্চ সার্ভিস চালু, খুশি ঘরমুখো যাত্রীরা রূপগঞ্জের সাংবাদিককে প্রাণনাশের হুমকি থানায় জিডি ঈদ উপলক্ষ্যে দুস্থ পরিবারের হাতে ১০ কেজি করে চাল বিতরণ

আপনি নিরপেক্ষ থাকবেন, জাতির আশা আকাঙ্ক্ষা পূরণে আমরা আপনাকে সর্বাত্মক সহযোগিতা করবো -অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ৫১১ Time View

ইউসুফ আলী প্রধান নারায়ণগঞ্জ সংবাদদাতাঃআপনি নিরপেক্ষ থাকবেন, জাতির আশা আকাঙ্ক্ষা পূরনে আমরা আপনাকে সর্বাত্মক সহযোগিতা করবো। ২৭ জুন শুক্রবার, নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের উদ্যোগে থানা মজলিসে শুরা সদস্যদের সম্মেলনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস কে উদ্দেশ্য করে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন নির্বাচনের আগে মৌলিক সংস্কার গুলো শেষ করতে হবে।

নারায়ণগঞ্জ শহরের হোসিয়ারি সমিতিতে দিনব্যাপী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় সেক্রেটারি জেনারেল আরো বলেন একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে কোন বেকার আর বেকার থাকবে না কোন গৃহহীন গৃহহারা থাকবে না, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধ হবে।

উপস্থিত ডিলিগেটদের উদ্দেশ্যে তিনি বলেন
আত্ম-মানবতার সেবায় মানুষের কল্যানে প্রত্যেকেকেই নিয়োজিত থাকতে হবে। দুর্নীতি আর দুঃশাসন রুখবে এবার জনগন। তিনি আরো বলেন এদেশের মানুষ অতীতে দিল্লির তাবেদারি মেনে নেয়নি ভবিষ্যতেও মেনে নেবেনা।
উক্ত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন। বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এড.মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈন উদ্দিন আহমাদ।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বারের সভাপতিত্বে, মহানগরীর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন এর সঞ্চালনায় উক্ত সম্মেলনে আরো উপস্থিত ছিলেন মহানগরীর নায়েবে আমির মাওলানা আবদুল কাইয়ুম, সহকারী সেক্রেটারি মোহাম্মদ জামাল হোসেন, এইচএম নাসির উদ্দিন, মহানগর কর্মপরিষদ সদস্য এবং থানা আমীর ও সেক্রেটারীগন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি