1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
আবদুল আলম ফকির কচুয়াই ইউনিয়ন বিএনপি'র পদ প্রত্যাশী - শিক্ষা তথ্য
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ পাবলিক পরিবহণে পর্যাপ্ত তেল সরবরাহের সিদ্ধান্ত’-সড়ক ও সেতু মন্ত্রী শেখ র‌বিউল আলম নিরালায় ফোয়াবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি গ্রেফতার সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে সাংবাদিকদের হুমকি-অপহরণে নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের উদ্বেগ

আবদুল আলম ফকির কচুয়াই ইউনিয়ন বিএনপি’র পদ প্রত্যাশী

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ২৮০ Time View

পটিয়া সংবাদ দাতা:- চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়ন বিএনপি’র সভাপতি নতুবা সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী। মোহাম্মদ আবুল আলম ফকির দীর্ঘদিন বিএনপির রাজনীতির সাথে জড়িত। সে আগে কচুয়াই ইউনিয়ন বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন। মোহাম্মদ আবদুল আলম ফকির গাউসিয়া ইরফান মনজিল ও  বরকত আলী জামে মসজিদ পরিচালনা কমিটির  প্রতিষ্ঠাতা সভাপতি ছাড়াও  লেওয়া-ই-আহমদিয়া সুন্নিয়া মাদরাসা পরিচালনা কমিটি,  আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী-কথা-কচুয়াই শাখার  প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। সে প্রোপ্রাইটর, শাহান শাহ্ হক ভাণ্ডারী ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ প্রোপ্রাইটর হিসেবে ব্যাবসা পরিচালনা করছেন।

মোহাম্মদ আবদুল আলম ফকির জানান, আমি বর্তমানে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিছ মিয়ার নেতৃত্বে বিএনপিকে শক্তি শালী করতে নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছি। ছোট বেলা থেকে আমি শহীদ জিয়াউর আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপির রাজনীতির সাথে জড়িত। বিএনপির রাজনীতি করতে গিয়ে অনেক হামলা-মামলার শিকার হয়েছি এমনকি ২০১৬ সালে ইউপি নির্বাচনে মেম্বার প্রার্থী হয়ে বিজয়ী হলেও আমার সুনিশ্চিত বিজয় কেড়ে নেয় আওয়ামী সন্রাসী বাহিনী। এমনকি আমাকে মারধর করে শারীরিক লাঞ্চিত করে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে।

২০২১ সালে নির্বাচন করতে দেয়নি পতিত স্বরেচারে লোকজন। আলম ফকির আরোও জানান, শুধু বিএনপি করার কারণে আমার মাদ্রাসার গেইট ভাংচুর সহ বাড়ি ঘরে হামলা- মামলা করে নির্বাচন থেকে দুরে সরিয়ে রাখে। তিনি জানান, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব ইদ্রিছ মিয়ার নেতৃত্বে দলকে শক্তি শালী করে আগামী ইউপি নির্বাচন সহ দলের গুরুত্বপূর্ণ পদ প্রত্যাশী। আলম ফকির জানান, আমি কচুয়াই ইউনিয়ন বিএনপির সভাপতি /সম্পাদক দায়িত্ব দেওয়া হলে কঠোর পরিশ্রম করে দলকে সুসংগঠিত করে কচুয়াই ইউনিয়নে  বিএনপিকে তারেক জিয়া ও ইদ্রিছ মিয়ার ঘাঁটি হিসেবে বিএনপির দুর্গ গড়ে তুলবো। এ ব্যাপারে দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব ইদ্রিছ মিয়া সহ সিনিয়র বিএনপির নেতৃবৃন্দর সুদৃষ্টি কামনা করেন। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি