1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
আবুল কালাম'র গণসংযোগে বিশাল মিছিল নিয়ে না'গঞ্জ মহানগর শ্রমিক দলের যোগদান - শিক্ষা তথ্য
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
রোয়াংছড়িতে ধানের শীষের পক্ষে জাবেদ রেজার নেতৃত্বে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা আবুল কালাম’র গণসংযোগে বিশাল মিছিল নিয়ে না’গঞ্জ মহানগর শ্রমিক দলের যোগদান পটিয়ায় গণমিছিলপূর্ব সমাবেশে আহছান উল্লাহ: শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার বিএনপি নেই এখন, পটিয়াকে জেলা ঘোষণার দাবি তুলতে হবে হাতী মার্কায় ভোট দিয়ে আমাকে আপনাদের সেবা করার সুযোগ করে দিবেন: মোহাম্মদ আলী সোনারগাঁওয়ে পিস্তল উঁচিয়ে গুলিবর্ষণকারী জিয়া অস্ত্র সহ গ্রেফতার পটুয়াখালী-৩ আসনে প্রচারণার সময়সূচি নিয়ে উত্তেজনা: নুর-মামুনকে রিটার্নিং অফিসারের চিঠি পটিয়ার উওর সমুরা গাউসিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসার বার্ষিক সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন ওয়াদুদ ভূইয়াকে বিজয়ী করতে গুইমারায় সিএনজি ও মোটরসাইকেল চালক মালিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গুইমারায় ধানের শীষের নির্বাচনী প্রচারণায় সশস্ত্র হামলার চেষ্টা, শহীদ জিয়া স্মৃতি সংসদের তীব্র নিন্দা কলাপাড়ায় ফ্যানের সঙ্গে ঝুলছিল তরুণের লাশ

আবুল কালাম’র গণসংযোগে বিশাল মিছিল নিয়ে না’গঞ্জ মহানগর শ্রমিক দলের যোগদান

Reporter Name
  • Update Time : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৯ Time View
নিজস্ব সংবাদদাতা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি’র মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এড. আবুল কালাম’র গণসংযোগে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের নেতা-কর্মীরা বিশাল মিছিল নিয়ে যোগদান করেছেন।
রবিবার (১ ফেব্রুয়ারী) বিকেলে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের সদস্য সচিব মোঃ ফারুক হোসেন’র নেতৃত্বে এ গণসংযোগ কর্মসূচীতে অংশগ্রহণ করা হয়।
ও-ই গণসংযোগকালে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের সদস্য সচিব মোঃ ফারুক হোসেন বলেন- আমরা বাংলাদেশের পক্ষের শক্তি। আপনারা যদি ধানের শীষে ভোট দেন, তাহলে দেশে গণতন্ত্রের ভিত্তি আরও মজবুত হবে। ভবিষ্যতে আর কোনোদিন ভোটাধিকার রক্ষায় রক্ত দিতে হবে না। একটি বৈষম্যহীন সমাজ ও প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার জন্য দেশের ছাত্রসমাজ আত্মত্যাগ করেছে। সে-ই আত্মত্যাগের ধারাবাহিকতা রক্ষায় এবার আপনাদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে।
তিনি আরও বলেন- আগামী ১২ই ফেব্রুয়ারী সারাদিন ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে শান্তি, নিরাপত্তা, সুশাসন ও গণতান্ত্রিক একটি বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।
ও-ই গণসংযোগকালে এসময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের যুগ্ম আহবায়ক মোঃ সেলিম হোসেন, মোঃ মনির মল্লিক, মোঃ লিটন, আব্দুল আজিজ মিলন, মোঃ শামসুদ্দিন, মোঃ মুজিবুর রহমান  সহ অন্যান্য নেতা-কর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি