1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
আমতলীতে অন্তঃস্বত্তা নারীকে মারধোর - শিক্ষা তথ্য
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় ইফতার মাহফিলের বক্তারা রমজান মাস থেকে আমাদের শিক্ষা নেওয়ার আহবান গলাচিপা-হরিদেবপুর খেয়াঘাটে ভাড়া ৫ টাকার বেশি নয়: প্রতিমন্ত্রী নুর এনসিসি প্রকৌশলী রেজাউল ইসলাম রাজুর দুর্নীতির ‘আলাদিনের চেরাগ’: জিম্মি ঠিকাদার, ওএসডি ও লুটপাটের চাঞ্চল্যকর তথ্য বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতির বাড়িতে গভীর রাতে দুর্বৃত্তদের হামলা রূপগঞ্জে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ মাদকসহ শীর্ষ দুই মাদক কারবারি আটক, আহত ৮ যুবদল নেতা দুর্গম পাহাড়ি এলাকায় সিন্দুকছড়ি জোনের মেডিকেল ক্যাম্প: ২৬৮ রোগী পেলেন চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ যশোর অভয়নগর এলাকা থেকে ১২ টি ককটেলসহ ১জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ নওগাঁয় শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ সদস্য ও কর্মীদের মাঝে মাহে রমজান উপলক্ষে শিক্ষা সামগ্রী উপহার দিলো মানব কল্যাণ পরিষদ চট্টগ্রামে পটিয়ায় কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

আমতলীতে অন্তঃস্বত্তা নারীকে মারধোর

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩৯১ Time View

আমতলী(বরগুনা)প্রতিনিধি:

বরগুনার আমতলীতে জমিজমা বিরোধকে কেন্দ্র করে এক অন্তঃ স্বত্তা নারীকে মারধোর করার অভিযোগ পাওয়া গেছে ।
আমতলী থানায় দেয়া অভিযোগ সূত্রে জানা যায় , উপজেলার পূর্বকুকুয়া গ্রামের মো. হানিফ প্যাদা ও খলিল প্যাদা গংদের সাথে জমি জমা নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। এ বিরোধ কে কেন্দ্র করে রবিবার সন্ধায় হানিফ প্যাদা তার বসত ঘরের পিছনে পাকের ঘর সংস্কার করতে গেলে মোঃ খলিল প্যাদা , মোসাঃ মাহামুদা বেগম ,মোঃ আজাহার ফরাজী মোঃ কালাম প্যাদা, হোসনেয়ারা বেগম ,মোসাঃ শারমিন বেগম মোসাঃ ফাহিমা বেগম, মোসাঃ লামিয়া বেগম, মোঃ জসিম প্যাদা হানিফ প্যাদা(৫৫)কে মারধোর শুরু করেন। শশুড়কে মারধোর করতে দেখে বাধা দিতে গেলে হানিফ প্যাদার পুত্রবধু ৭ মাসের অন্তঃস্বত্তা সীমা (২৫)কে মারধোর করেন।

এসময় হানিফ প্যাদা ও তার পুত্রবধুর ডাকাডাকিতে স্থানীয় লোকজন চলে আসায় খলিল প্যাদা গংরা চলে যায় । স্থানীয় লোকজন অন্তঃস্বত্তা সীমাকে উদ্ধার করে আমতলী হাসাপাতালে নিয়ে আসেন।আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্মরত চিকিৎসক সীমাকে রাতেই উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত উপ-সহকারী কমিনিউটি মেডিক্যাল অফিসার ডাঃ মোস্তাফিজুর রহমান বলেন, সীমাকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

এ ব্যাপারে খলিল প্যাদার কাছে জানতে চাইলে তিনি বলেন এ ঘটনায় শালিস ব্যবস্থার কথা চলছে। আমতলী থানার অফিসার ইনচার্জ মো. আরিফুল ইসলাম অরিফ বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি