1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
আমতলীতে জমি বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে আহত- ৩ - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মানুষকে পরনির্ভর নয় স্বনির্ভর করুন : মোমিন মেহেদী বিএনপি নেতা রাজিবের পক্ষে পশ্চিম আইলপাড়ায় ঈদ সামগ্রী বিতরণ করলো সমাজকর্মীরা সেচ এবং কৃষি নির্ভর অর্থনীতিকে প্রসারিত করার প্রকল্প গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান’ -নুরুল হক নুর, প্রতিমন্ত্রী অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত রূপগঞ্জের শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে চাঁদপুর ও বরিশালগামী বিশেষ লঞ্চ সার্ভিস চালু, খুশি ঘরমুখো যাত্রীরা রূপগঞ্জের সাংবাদিককে প্রাণনাশের হুমকি থানায় জিডি ঈদ উপলক্ষ্যে দুস্থ পরিবারের হাতে ১০ কেজি করে চাল বিতরণ আপনাদের প্রত্যাশা পূরণ করা আমাদের দায়িত্ব: ভূমিমন্ত্রী আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয় ‘৮৯ ব্যাচ পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত বন্দরে ডেভিল যুবলীগ নেতা সোহেল মেম্বার গ্রেফতার

আমতলীতে জমি বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে আহত- ৩

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১৩২ Time View

আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের পূর্ব চিলা গ্রামে জমি বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন, সুখদেব পাইক (৭৫), জয়দেব পাইক (৭০) এবং দুর্জয় (১২)। স্থানীয় সূত্র জানায়, সুখদেব পাইক গং দীর্ঘদিন ধরে পূর্ব চিলা মৌজায় তাদের রেকর্ডীয় জমি ভোগদখল করে আসছেন এবং চলতি মৌসুমেও সেখানে চাষাবাদ করেছেন। শনিবার (৯ আগস্ট) দুপুর ২টার দিকে ওই জমিতে একই এলাকার বিনয় মিত্র, বিকাশ মিত্রসহ কয়েকজন জোরপূর্বক চাষ করতে গেলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়।

একপর্যায়ে বিনয় মিত্র, বিকাশ মিত্র, বিমল মিত্র, নির্মল মিত্র, জোসনা রানী, শিল্পী রানী, তপন শিকারী, সুলতা রানী ও মো. আল আমিন সিকদার সুখদেব পাইক ও তার স্বজনদের ওপর শাবল দিয়ে হামলা চালান। এতে সুখদেব পাইকের মাথায় গুরুতর আঘাতসহ তিনজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ বিষয়ে বিকাশ মিত্র গং দাবি করেন, সুখদেব পাইকের পক্ষও তাদের মারধর করেছে এবং তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। জমিটি নিয়ে বরগুনার দেওয়ানি আদালতে মামলা চলমান রয়েছে বলে জানা গেছে। আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) জগলুল হাসান বলেন, “ঘটনার খবর পেয়েছি, তবে লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি