1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
আমতলীতে জামায়াতে ইসলামী’র সহযোগী সদস্য, কর্মী ও শুভানুধ্যায়ী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
মানুষকে পরনির্ভর নয় স্বনির্ভর করুন : মোমিন মেহেদী বিএনপি নেতা রাজিবের পক্ষে পশ্চিম আইলপাড়ায় ঈদ সামগ্রী বিতরণ করলো সমাজকর্মীরা সেচ এবং কৃষি নির্ভর অর্থনীতিকে প্রসারিত করার প্রকল্প গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান’ -নুরুল হক নুর, প্রতিমন্ত্রী অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত রূপগঞ্জের শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে চাঁদপুর ও বরিশালগামী বিশেষ লঞ্চ সার্ভিস চালু, খুশি ঘরমুখো যাত্রীরা রূপগঞ্জের সাংবাদিককে প্রাণনাশের হুমকি থানায় জিডি ঈদ উপলক্ষ্যে দুস্থ পরিবারের হাতে ১০ কেজি করে চাল বিতরণ আপনাদের প্রত্যাশা পূরণ করা আমাদের দায়িত্ব: ভূমিমন্ত্রী আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয় ‘৮৯ ব্যাচ পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত বন্দরে ডেভিল যুবলীগ নেতা সোহেল মেম্বার গ্রেফতার

আমতলীতে জামায়াতে ইসলামী’র সহযোগী সদস্য, কর্মী ও শুভানুধ্যায়ী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১৪০ Time View

আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলার ৩ নং আঠারগাছিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সহযোগী সদস্য, কর্মী ও শুভানুধ্যায়ী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ আগস্ট ২০২৫) বিকেল ৩টা ৩০ মিনিটে পূর্ব সোনাখালী ৫ নং ওয়ার্ডের কালু খা বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ ইদ্রিস মিয়া এবং সঞ্চালনা করেন বায়তুল মাল সম্পাদক মো. মাঈনুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা শাখার আমির ও বরগুনা সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক মাওলানা মুহিবুল্লাহ হারুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- পটুয়াখালী জেলা শাখার সেক্রেটারি অধ্যাপক মাওলানা শহীদুল ইসলাম আল কায়সারী, বরগুনা জেলা শাখার সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল মান্নান ও আমতলী উপজেলা শাখার আমির অধ্যাপক মাওলানা মোহাম্মদ ইলিয়াস হোসাইন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কর্মী মো. ইসরাফিল মৃধা ও মো. ফেরদাউস মোল্লা। বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, ইসলামী আদর্শের আলোকে একটি নৈতিক, উন্নত ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠা করাই বাংলাদেশ জামায়াতে ইসলামী’র লক্ষ্য। মানবতার সেবা ও দেশ পুনর্গঠনে এ সংগঠনের ভূমিকা অপরিহার্য। তাঁরা আরও বলেন, জাতিকে সঠিক পথে পরিচালনা ও কল্যাণের পথে এগিয়ে নিতে হলে আদর্শিক কর্মী গড়ে তোলা প্রয়োজন, আর এ লক্ষ্যেই এই সমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশ শেষে স্থানীয় নেতৃবৃন্দ ও সুধীজনদের মধ্যে আন্তরিক সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়। অনুষ্ঠানে এলাকার বিপুলসংখ্যক সাধারণ মানুষ, সদস্য, সহযোগী সদস্য ও শুভানুধ্যায়ীরা অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি