1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
আমতলীতে তাপবিদ্যুৎ কেন্দ্রের ট্রাকে চাঁদাবাজি, গ্রেপ্তার ১ - শিক্ষা তথ্য
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বন্দর রাজবাড়ীর প্রিয় মুখ নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল গলাচিপায় ৩টি গাঁজা গাছ উদ্ধার পটিয়া সাতগাছিয়া দরবার শরীফ বড় মিয়া মঞ্জিলের পক্ষ থেকে মাসব্যাপী ইফতার বিতরণ শুরু আমাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে সমাজ ও রাষ্ট্রের মানবিক কাজে নিজেদের সম্পৃক্ত করা–ড.শফিকুল ইসলাম মাসুদ জামায়াত-এনসিপি বাংলা ভাষা ও দেশ বিরোধী : মোমিন মেহেদী কলাপাড়ায় হত দরিদ্রদের মাঝে ১ টাকায় ইফতার উপ-সম্পাদকীয় রমজানে সাংবাদিক পরিবারের কান্না: মানবিক দৃষ্টিতে মুক্তির সিদ্ধান্ত হোক সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে, স্বাস্থ্যকেন্দ্র কার্যত অচল নরসিংদী-৩ শিবপুর আসনের নবনির্বাচিত এমপি মনজুর এলাহীর কঠোর হুঁশিয়ারি কারাবন্দী সাংবাদিকদের মুক্তির দাবি বিএমএসএফের

আমতলীতে তাপবিদ্যুৎ কেন্দ্রের ট্রাকে চাঁদাবাজি, গ্রেপ্তার ১

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১২৬ Time View

আমতলী(বরগুনা)প্রতিনিধিঃ বরগুনার আমতলীতে কলাপাড়ার তাপবিদ্যুৎ কেন্দ্রের মালবাহী ট্রাক থামিয়ে এক লাখ টাকা চাঁদা চাওয়ার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে আমতলী থানা পুলিশ।

আটক ব্যক্তি বরিশালের দক্ষিণ আলেকান্দা এলাকার হাবিবুর রহমানের ছেলে ইমরান হোসেন সাগর। তার বিরুদ্ধে আমতলী থানায় মামলার হয়েছে বলে আমতলী থানা পুলিশ সূত্রে জানা গেছে।

আমতলী থানায় অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান বলেন, বুধবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটের দিকে কলাপাড়া তাপবিদ্যুৎ কেন্দ্র হতে লোহার এঙ্গেল পরিবহনকারী ট্রাক আমতলী থানাধীন ছুড়িকাটা পৌঁছালে ১২/১৩ জন ব্যক্তি ট্রাক অবরোধ করে। তারা ড্রাইভারের মোবাইল ফোন থেকে মালিকের নিকট ১ লাখ টাকা চাঁদা দাবি করে। সংবাদ পেয়ে দ্রæত টহল পুলিশ ঘটনাস্থলে গিয়ে চাঁদাবাজ ইমরান হোসেন সাগরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়, অন্যান্যরা পালিয়ে যায়। এ ঘটনায় আমতলী থানায় চাঁদাবাজির মামলা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তার প্রচেষ্টা অব্যাহত আছে।

মামলার বাদী ব্যবসায়ী প্রতিষ্ঠানের ব্যবস্থাপক বেলাল হোসেন জানান, অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি