1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
আমতলীতে পুলিশের অভিযানে ১৪ টি চোরাই গরু উদ্ধার, চোর গ্রেপ্তার - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ভিপি থেকে এমপি, এমপি থেকে প্রতিমন্ত্রী : নুরের রাজনৈতিক উত্থানের নতুন অধ্যায় দীর্ঘ ২৫ বছর পর স্থানীয় মানুষের আশা পূরণ : পাচ্ছে মন্ত্রীত্বের ছোঁয়া রূপগঞ্জে মানসিক ভারসাম্যহীন গৃহকর্মীর আত্নহত্যা পটিয়ায় হযরত মকবুল শাহ্ (রহ:) এর ৮২ তম পবিত্র বার্ষিক ওরশ শরীফ সম্পন্ন বাউফলে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার রূপগঞ্জে স্কুলে দুর্ধর্ষ চুরি টাকা লুট রূপগঞ্জে যৌথবাহিনীর অভিযানে দুইটি শুটার পাইপগান উদ্ধার নারীদের আত্মনির্ভরশীল করতে মদনপুরে দিনব্যাপী রান্নার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি বাউফল চিহ্নিত চাঁদাবাজের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ

আমতলীতে পুলিশের অভিযানে ১৪ টি চোরাই গরু উদ্ধার, চোর গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ২৫৭ Time View

রিপোর্ট, মো.নজরুল ইসলামঃ- বরগুনার আমতলী থানা পুলিশ অভিযান চালিয়ে চোর লিটন ঢালীর তথ্য মতে ১৪ টি চোরাই গরু উদ্ধার করেছেন, একই সঙ্গে চোর লিটন ঢালীকে গ্রেপ্তার করা হয়। সোমবার বরগুনা পুলিশ সুপার মোঃ ইব্রাহিম খলিল আমতলী থানায় প্রেস ব্রিফিং করে এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ সুপার বলেন, মাদক, সন্ত্রাস, চুরি, ডাকাতি ও অপহরণসহ আইন শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে পুলিশ কাজ করে যাচ্ছে, পুলিশের সক্রিয় কাজের ফলেই এ চোরাই গরু উদ্ধার করা সম্ভব হয়েছে, তিনি আরও বলেন, চোর চক্রের মুল হোতাকেও খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। জানাগেছে, আমতলী উপজেলার বিভিন্ন এলাকায় বেশ কিছুদিন ধরে গরু চুরি বৃদ্ধি পেয়েছে। গরু চোরদের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী। গত শনিবার রাতে আমতলী সদর ইউনিয়নের দক্ষিণ আমতলী গ্রামের লুৎফর হাওলাদারের গোয়াল ঘর থেকে চারটি গরু চুরি হয়।এ ঘটনায় রবিবার তিনি আমতলী থানায় মামলা দায়ের করেন, বরগুনা পুলিশ সুপার মোঃ ইব্রাহিম খলিলের নির্দেশে আমতলী থানা পুলিশ চোর চক্র গ্রেপ্তারে অভিযান চালায়, পরে তারা ওইদিন রাতে উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের চাউলা বাজার থেকে চারটি গরুসহ চোর লিটন ঢালিকে গ্রেপ্তার করে, পরে তার দেয়া তথ্য মতে আমতলী ও পটুয়াখালী জেলার গলাচিপা থানার গোলখালী ইউনিয়নের বড় গাবুয়া এলাকা থেকে ১০ টি গরু উদ্ধার করে। পুলিশের উদ্ধারকৃত ১৪ টি গরুর মুল্য আনুমানিক ১০ লক্ষ টাকা। পুলিশ জানায় গ্রেপ্তারকৃত চোর লিটন ঢালী আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য, সোমবার উদ্ধারকৃত ১৪ টি গরু ও চোর লিটন ঢালীকে পুলিশ আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। চোর লিটন ঢালীর বিরুদ্ধে ঢাকার কোতয়ালী ও আমতলী থানায় তিনটি মামলা রয়েছে, প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন বরগুনা অতিরিক্ত পুলিশ সুপার জহিরুল ইসলাম, আব্দুল হালিম, সহকারী পুলিশ সুপার রুহুল আমিন, আমতলী থানার ওসি মোঃ আরিফুল ইসলাম আরিফ বলেন, আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ কঠোর পরিশ্রম করছে। সকল অপরাধ নিয়ন্ত্রণে অভিযান অব্যহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি