1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
আমতলীতে বাস-মাহেন্দ্র-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-৩ - শিক্ষা তথ্য
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্নাঢ্য আয়োজনে দ্বিতীয় দিনের মতো চলছে রাখাইন সংঘরাজের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া, আগামীকাল শেষকৃত্য প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্যে কামনায় দোয়া  মোনাজাত অনুষ্ঠিত রূপগঞ্জ পূর্বাচলে ভয়াবহ নৃশংসতা: একাধিক প্লটে ঘোড়া জবাই, উদ্ধার হাড়ের স্তুপ যুক্তরাষ্ট্র ছাত্রলীগের নতুন কমিটি ঘিরে বিতর্ক, উঠেছে ‘কমিটি বাণিজ্যের’ অভিযোগ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেশ বন্ধু রেমিট্যান্স যোদ্ধা সংসদের জাতির প্রতি আহ্বান নিউইয়র্কে বিভিন্ন সংগঠনের ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ পালিত জ্বালানি সংকটে থমকে যাচ্ছে মাঠের সংবাদিকতা কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন যুদ্ধাপরাধীরা স্মৃতিসৌধকে অপবিত্র করেছে : মোমিন মেহেদী লামার কোয়ান্টাম কসমো স্কুলের কুচকাওয়াজে প্রথম স্থান অর্জন

আমতলীতে বাস-মাহেন্দ্র-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-৩

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩২৭ Time View

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ- বরগুনার আমতলী উপজেলার আমড়াগাছিয়া বাজার সংলগ্ন রহমান ফিলিং স্টেশনের সামনে সড়কে বাস, মাহিন্দ্র ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে শিশুসহ তিন জন নিহত হয়েছেন। এঘটনায় আরও ৬ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর সোয়া দুইটার সময় এ দূর্ঘটনা ঘটে। জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা ইউনিক পরিবহন (ঢাকা মেট্রো ব-১৪-৮৭৮১) বেপরোয়া গতিতে আমতলীর কুকুয়া ইউনিয়নের আমড়াগাছিয়া বাজার এলাকার কাছাকাছি রহমান ফিলিং স্টেশনের সামনে আমতলী থেকে ছেড়ে আসা একটি মাহেন্দ্রকে সজোরে ধাক্কা দেয়, এসময় মাহেন্দ্রটি ছিটকে সড়কের পাশে পড়ে যায়, মাহেন্দ্রর পিছনে থাকা মোটরসাইকেলটিকেও ইউনিক পরিবহন ধাক্কা দিলে মোটরসাইকেল চালক ঘটনাস্থালে নিহত হন। স্থানীয়রা ছুটে এসে আহতদের আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মাহেন্দ্রো গাড়িতে থাকা আরও একজন ও মটরসাইকেল আরোহি বাইনবুনিয়া গ্রামের আতাহার (৬০) বরিশাল শেবাচিম হাসপাতালে নেওয়ার পর মারা যান। সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন- আবিদ (৭), তিনি চাওড়া ইউনিয়নের লোদা গ্রামের হিমু আকনের ছেলে। অন্যজন হলেন মোটরসাইকেল চালক শহিদুল (৪০) তিনি গুলিশাখালী ইউনিয়নের আঙ্গুলকাটা গ্রামের বশির মিয়ার ছেলে। মোটরসাইকেল আরোহী আতাহার (৬০), তিনি আমতলীর বাইনবুনিয়ার মৃত আফতার আলীর ছেলে। অপর আহত ব্যক্তিদের পরিচয় এখনো পাওয়া যায়নি। এব্যাপারে আমতলী থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুল ইসলাম  বলেন, সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, এঘটনায় তিন জন নিহত হয়েছে, স্থানীয় লোকজন ঘাতক বাসটিকে আটক করলে আমরা আমতলী থানায় বাসটি নিয়ে এসেছি। তবে চালক বা হেলপারকে আটক করা সম্ভব হয়নি। জনগণের ভীরের মধ্যে তারা পালিয়ে গেছে, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি