1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
আমতলীতে সুবিধাবঞ্চিতদের মাঝে কেডিএফ এর ঈদ সামগ্রী বিতরণ - শিক্ষা তথ্য
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়া চক্রশালা কৃষি স্কুলে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত লামায় ধানের শীষের প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরীর পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত বিএনপি মনোনীত প্রার্থী আবুল কালামের পক্ষে সানোয়ারের নেতৃত্বে ধানের শীষে ভোট চেয়ে ২২ নং ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ নির্বাচনকালীন সাংবাদিকদের ভোটাধিকার নিশ্চিতের দাবিতে নির্বাচন কমিশনে বিএমএসএফের স্মারকলিপি প্রদান বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার অপরাধী গ্রেফতার, গভর্নর মেয়র ক্ষুব্ধ, ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর চলমান সহিংসতায় নিহতদের স্মরণ ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে

আমতলীতে সুবিধাবঞ্চিতদের মাঝে কেডিএফ এর ঈদ সামগ্রী বিতরণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ৪৩৪ Time View
আমতলী প্রতিনিধিঃ- পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কাশবন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (কে ডি এফ) এর পক্ষ থেকে হতদরিদ্র মানুষদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।বুধবার (২৬ মার্চ) বিকেল ৪ টার দিকে বরগুনা আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের কেওয়াবুনিয়া গ্রামের ২০ নং পূর্ব কেওয়াবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সংগঠনের নির্বাহী পরিচালক আসলাম শাওন এর সভাপতিত্বে দুই শতাধিক অসহায়, সুবিধাবঞ্চিত, হতদরিদ্রদের মাঝে দুধ, চিনি, সেমাই, কাপড় কাঁচা সাবান ও সুগন্ধি সাবান বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এর এপিপি অ্যাডভোকেট মাহবুব আলম ও ঢাকা দুয়ারি সরকারি কলেজ এর প্রভাষক মো. নাসির উদ্দিন। কাশবন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক আসলাম শাওন বলেন, আমরা ২০১৭ ইংরেজি সাল থেকে আজ এই ২০২৫ সাল পর্যন্ত আমরা মানব সেবায় নিয়োজিত আছি, সংগঠনের পক্ষ থেকে আজকেও দুই শতাধিক মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছি, ভবিষ্যতেও (কে ডি এফ) এর এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে, আমি মানুষের মাঝে আনন্দ খুঁজে পাই, অনেক অসহায় পরিবার আছে যাদেরকে তার সন্তান এবং স্বজনরা কেউ খোঁজ রাখে না, ঈদের দিন কেউ তাদেরকে একটু খেতে দেয় না, আমি সেই সকল অসহায় মানুষদের পাশে দাঁড়াতে চাই, তাদের মুখে হাসি দেখতে চাই, তাদের মুখে হাসি থাকলেই আমি অনেক খুশি থাকি, আমি যতদিন বেচে আছি এসব মানুষদের পাশে থেকে তাদের সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবো, আমি দেশবাসী সকলের কাছে দোয়া চাই যাহাতে ভবিষ্যতে আরও বেশি সাহায্য সহযোগিতা করতে পারি। অন্তরা, সেলিনা, খাদিজা, মনোরা, চান বড়ু, আমেনা, রোশনা, মোমেলা ও মমতাজ বেগম বলেন, এই সংগঠন প্রতিবছরই আমাদের সহযোগিতা করে, তাই আমরা প্রতিবছর এই সংগঠন থেকে উপহার পাওয়ার অপেক্ষায় থাকি, এই সংগঠন আজকেও আমাদেরকে ঈদ সামগ্রী উপহার দিয়েছে, ঈদ সামগ্রী উপহার পেয়ে আমরা সবাই খুবই আনন্দিত, দোয়া করি আল্লাহ যেন এই সংগঠনের আসলাম শাওন বাবাকে দীর্ঘদিন বাচিয়ে রাখেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি