1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
আমতলীতে সোনাখালী স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডি পরিচিতি সভা অনুষ্ঠিত - শিক্ষা তথ্য
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে ডেভিল যুবলীগ নেতা সোহেল মেম্বার গ্রেফতার নোয়াব নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে বিএমএসএফের অভিনন্দন ও শুভেচ্ছা রূপগঞ্জে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন পুলিশ প্রত্যাহার, আবারো বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার বন্দরে ব্রহ্মপুত্র নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু নওগাঁয় সাড়ে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার নারায়ণগঞ্জে লোকনাথ গীতা শিক্ষালয়ের প্রথম ক্লাস শুরু পটিয়া প্রেসক্লাবের উদ্যােগে মাহে রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বন্দর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বাড়ির মালিকের মৃত্যু, দগ্ধ ২ বাউফলে ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

আমতলীতে সোনাখালী স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডি পরিচিতি সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১০৮ Time View

আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলার উত্তর সোনাখালী স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডি (এডহক) কমিটির সভাপতি মো. ফিরোজ আলমকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) কলেজ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে। অনুষ্ঠানের উদ্বোধন করেন আমতলী উপজেলা বিএনপির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) মো. জহিরুল ইসলাম মামুন (ভিপি মামুন)। প্রধান অতিথি ছিলেন এডভোকেট গাজী তৌহিদুল ইসলাম, সদস্য সচিব বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সুপ্রীম কোর্ট এবং সাবেক আহ্বায়ক আমতলী উপজেলা বিএনপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক (বরিশাল বিভাগ) মো. মনিরুল ইসলাম লিটন, আমতলী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বিআরডিবি চেয়ারম্যান মো. মঈন উদ্দিন মামুন, আঠারগাছিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. ফারুক হোসেন মৃধা, সদস্য সচিব ডা. মো. জসিম উদ্দিন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আ. বাতেন দেওয়ান। বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনীতিমুক্ত রেখে শিক্ষার মানোন্নয়নে গভর্নিং বডির কার্যকর ভূমিকা রাখতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে মো. মনিরুল ইসলাম লিটন বলেন, “ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে আমরা স্বৈরাচার সরকারের পতন ঘটিয়ে আজকে মুক্ত নিশ্বাস নিচ্ছি।

” সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ও গভর্নিং বডি (এডহক) কমিটির সদস্য সচিব মোহাম্মদ ইউসুফ আলী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক প্রতিনিধি মো. জসীম উদ্দিন, অভিভাবক সদস্য মো. আবুল কাসেম, শিক্ষক- শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ। সভাপতি মো. ফিরোজ আলম শুভেচ্ছা বক্তব্যে বলেন, “আমি শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনীতি মুক্ত করে শিক্ষার অনুকূল পরিবেশ ফিরিয়ে আনতে চাই, এ লক্ষ্য বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করছি।” অনুষ্ঠানের আয়োজন করেন উত্তর সোনাখালী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও কর্মচারীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি