1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
আমলসার ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে মাগুরা-০১ আসনে ধানের শীষের নির্বাচনী প্রচারণার লিফলেট বিতরণ অনুষ্ঠিত - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে বিএনপির ৩০ নেতাকর্মীর জামায়াতে যোগদান রূপগঞ্জে বিএনপির সমাবেশ ও গণমিছিলে মানুষের ঢল রূপগঞ্জে দাঁড়িপাল্লা প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আগুনের প্রতিবাদে সংবাদ সম্মেলন রূপগঞ্জ পূর্বাচলে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত, আহত এক সাংবাদিকরা ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন না এমন সিদ্ধান্ত ইসির কিনা জানতে চায় মোমবাতি বিজয় হলে পটিয়ার মানুষের শান্তি ফিরে আসবে- এয়ার মুহাম্মদ পেয়ারু পটিয়া চক্রশালা কৃষি স্কুলে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত লামায় ধানের শীষের প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরীর পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত বিএনপি মনোনীত প্রার্থী আবুল কালামের পক্ষে সানোয়ারের নেতৃত্বে ধানের শীষে ভোট চেয়ে ২২ নং ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ নির্বাচনকালীন সাংবাদিকদের ভোটাধিকার নিশ্চিতের দাবিতে নির্বাচন কমিশনে বিএমএসএফের স্মারকলিপি প্রদান

আমলসার ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে মাগুরা-০১ আসনে ধানের শীষের নির্বাচনী প্রচারণার লিফলেট বিতরণ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১০০ Time View

মোঃ সাকিব খান মাগুরা জেলা প্রতিনিধি: মাগুরার শ্রীপুরে মাগুরা-০১ আসনে বিএনপি’র দলীয় প্রতিকে সম্ভাব্য মনোনয়ন প্রার্থী আলহাজ্ব মনোয়ার হোসেন খানের পক্ষে ধানের শীষ প্রতিকে ভোট চেয়ে নির্বাচনী প্রচারণামূলক লিফলেট বিতরণ করেছে কৃষক দলের নেতৃবৃন্দরা। ২২ নভেম্বর শনিবার বিকেলে আমলসার ইউনিয়নের টিকারবিলা বাজারে আমলসার ইউনিয়ন কৃষকদলের আয়োজনে ব্যবসায়ী, পথচারী ও সাধারণ জনগণের হাতে নির্বাচনী প্রচারণামূলক লিফলেট তুলে দেন উপস্থিত নেতৃবৃন্দরা। লিফলেট বিতরণ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাগুরা জেলা কৃষকদলের সভাপতি মোঃ রুবাইয়েত হোসেন খাঁন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাগুরা জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম হিরা।

আলোচনা সভায় আমলসার ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক মোঃ মোকাদ্দেছ আলী বিশ্বাসের সভাপতিত্বে ও সদস্য সচিব নিউটন সরকারের এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা জেলা যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক মুন্সী জয়নুল আবেদীন, আমলসার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ মোসলেম বিশ্বাস, আমলসার ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম দুলাল, ৬ নং বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল ইসলাম, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সবুর মোল্লা, মাগুরা জেলা কৃষকদলের সদস্য হারুন অর রশিদ, উপজেলা কৃষকদলের আহ্বায়ক রোমানুর রহমান বিপ্লব, সদস্য সচিব মঈনুল ইসলাম সুজন, আমলসার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জামির হোসেন মোল্লা প্রমুখ। লিফলেট বিতরণ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মাগুরার জেলা কৃষকদলের সভাপতি মোঃ রুবাইয়েত হোসেন খাঁন বলেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির দলীয় প্রতিকে মাগুরা-০১ আসনে ধানের শীষের প্রতিক পেয়েছেন মাগুরার গণমানুষের নেতা আলহাজ্ব মনোয়ার হোসেন খাঁন। আমরা চাই ঐক্যবদ্ধ ভাবে সবাই মিলে মনোয়ার ভাইকে বিপুল ভোটে জয়ী করে মাগুরা-০১ আসনটি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে উপহার দিতে। কৃষকদলের সকল পর্যায়ের নেতাকর্মীরা নির্বাচনের ফলাফল ঘোষণার আগ পর্যন্ত ধানের শীষের পক্ষে মাঠে থাকবে ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি